1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোখা, মোংলায় এক নম্বর সতর্ক সংকেত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৮, মামলা ৫৩ মেসির ১.১ বিলিয়ন সাম্রাজ্য, মাঠের বাইরের আয় কত? গাজার বদলা নিতে চেয়েছিলেন ফ্লাইদুবাইয়ের সহ-পাইলট! তীব্র কটাক্ষের শিকার হয়েছিলেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন শাটডাউনের ‘টুকটাক হুমকি’ সত্ত্বেও বেড়েছে প্রবাসী আয় দেশের রিজার্ভ ৩৬.১২ বিলিয়ন ডলার জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার রাস্তা নাকি নদী! নবীনগরের বানিয়াচং মোড় থেকে দীর্ঘসাইর রাস্তার বেহাল দশায় জন দুর্ভোগ চরমে পঞ্চগড়ে ২০৩ কোটি টাকা ব্যায়ে হচ্ছে ২য় করতোয়া সেতু, অনুমোদনের খবরে মিষ্টি বিতরণ

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোখা, মোংলায় এক নম্বর সতর্ক সংকেত

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১০ মে, ২০২৩
  • ৪৩৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জেলা প্রতিনিধি বাগেরহাট:

দক্ষিণ আন্দামান সাগরে অবস্থানরত সুস্পষ্ট নিম্নচাপটি ক্রমান্বয়ে ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে। এর ফলে মোংলা সমুদ্র বন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

বুধবার (১০ মে) বেলা ৩টার দিকে বাগেরহাটের মোংলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কমকর্তা হারুন আর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, নিম্নচাপটি মোংলা বন্দর থেকে এক হাজার ৫০০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হয়ে ১১ মে পর্যন্ত উত্তর-উত্তরপশ্চিমে দিকে এবং পরবর্তীতে দিক পরিবর্তন করে ক্রমান্বয়ে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে। নিম্নচাপের প্রভাবে তৎসংলগ্ন এলাকায় সাগর উত্তাল রয়েছে।

এদিকে, মোংলা বন্দরে এক নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হলেও বুধবার সকাল থেকে এ এলাকার পরিবেশ এখনও স্বাভাবিক রয়েছে। সকাল থেকেই প্রচণ্ড দাবদাহে পুড়ছে বাগেরহাটের মোংলাসহ গোটা জেলা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন