বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
ঘোষনা :
মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার মাদারীপুরে ৫দিনেও নিখোঁজ কিশোর ইয়াসিনের সন্ধ্যান মেলেনি, পরিবারে উদ্বেগ পাইলট উদ্ধারের আড়ালে ইরানের ইউরেনিয়াম চুরির চেষ্টা যুক্তরাষ্ট্রের কাপড় ও কলমের ব্যবহার যে নবীর হাত ধরে শুরু মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে পাকিস্তানের দারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র : রয়টার্স নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, ক্ষমা চাইলেন সেই রেদোয়ান মাদারীপুরে লিফটে আটকা ৭ নারী প্রশিক্ষণার্থী ও এক শিশু উদ্ধার মাদারীপুরে দালাল ও চাদাবাজদের ধরতে গেটে তালা মেরে রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্য জাহান্দারের অভিযান মাদারীপুরের চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার
শিরোনাম :
সালথায় নানা আয়োজনে বর্ষবরণ টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার টঙ্গীবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন তেরখাদায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পলাশবাড়ী‌তে বাংলা নববর্ষ উদযাপন উপল‌ক্ষে প্রস্তু‌তিমূলক সভা পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে ৩জন আহত,১জন রমেকে জামালপুরে এক গৃহবধূকে অপহরণ থানায় অভিযোগ দায়ের নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টঙ্গীবাড়ীতে নবযোগদানকারী ইউএনও’র সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ; এতিমখানায় বিতরণ

মাদারীপুরে  স্কুলছাত্রীকে লাঞ্ছিত করায় বখাটে ৬ মাসের কারাদণ্ড

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ১৬৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
 মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের পশ্চিম রঘুরামপুর এলাকার এক স্কুল ছাত্রীকে লাঞ্ছিত করার অপরাধে বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালত বখাটে ফয়সাল মোল্লাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে।
বখাটে ফয়সাল মোল্লা (২৫) একই এলাকার মৃত জলিল মোল্লার ছেলে।
ভ্রাম্যমাণ আদালত, শিক্ষার্থী ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের পশ্চিম রঘুরামপুর এলাকার এন্তাজদ্দিন খান পাবলিক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রীকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে প্রায় উত্যক্ত করতো একই এলাকার ফয়সাল মোল্যা। বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের ভেতরে গিয়ে বখাটে ফয়সাল মোল্যা ঐ স্কুলছাত্রীকে উত্যক্ত করছিল। স্কুলছাত্রী এর প্রতিবাদ করলে বখাটে ফয়সাল ঐ ছাত্রীর গালে চড় মারে। এসময় ছাত্রী চিৎকার করলে বিদ্যালের শিক্ষকসহ অন্যরা এসে বখাটে ফয়সাল মোল্লাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাইনউদ্দিন ঘটনাস্থলে গিয়ে ফয়সাল মোল্লাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন।
এ ছাত্রী বলেন, ফয়সাল আমাকে সব সময় বিরক্ত করতো। আজ আমি প্রতিবাদ করায় ও আমাকে মেরেছে। তাই ওর শাস্তি হওয়ায় আমি খুব খুশি।
বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক রিপন ফকির বলেন, বখাটে ফয়সাল মোল্যা আমার সামনে বসেই এই ঘটনা ঘটিয়েছে। তাই ওর বিচার হওয়ায় আমরা খুশি। যাতে করে ও আর কোন মেয়ের সাথে এমন ঘটনা ঘটাতে না পারে।
মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাইনউদ্দিন বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ঐ বখাটে ফয়সাল মোল্লাকে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
MHS /ln24bd

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন

Advertise

Ads

Address

Office : Room#1002, Kanaipur, Faridpur, Dhaka. Mobile : 01719-609027, Email : info@newsstreet24.com
Author: RTD IT ZONE © All rights reserved © 2021

Design & Developed By: RTD IT ZONE