1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পৌনে ২ লাখ টাকা বকেয়া: গয়েশ্বরের বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

পৌনে ২ লাখ টাকা বকেয়া: গয়েশ্বরের বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ২২১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।

পৌনে দুই লাখ টাকা বিল বকেয়া থাকার কারণে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

সোমবার (১২ সেপ্টেম্বর) রায়েরবাজারের শেরেবাংলা সড়কে গয়েশ্বরের বাড়িতে অভিযান চালিয়ে বকেয়া দায়ের কারণে সংযোগ বিচ্ছিন্ন করে দেয় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

তিতাসের উপমহাব্যস্থাক নজিবুল হক সংবাদ মাধ্যমকে জানান, ২২৬/১, শেরে বাংলা রোডে গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়িতে অনুমোদিত সাতটি ডাবল বার্নার সংযোগের ৩০ মাসের বিল বকেয়া ছিল।

তিনি বলেন, গয়েশ্বর সর্বশেষ বিল জমা দিয়েছেন ২০২০ সালের জানুয়ারি মাসে। চলতি বছরের জুলাই পর্যন্ত ৩০ মাস কোনো বিল পরিশোধ না করলেও নিয়মিত চুলাগুলো ব্যবহার করছিলেন। তার মোট বকেয়া বিল দাঁড়িয়েছে এক লাখ ৭০ হাজার ৩৬৮ টাকা।

বিল বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে জানিয়ে এ কর্মকর্তা বলেন, জরিমানাসহ বকেয়া পরিশোধ করলে আবার সংযোগ দেওয়া হবে।

তবে, বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন