1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকার তার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীকে লেলিয়ে দিয়েছে: ফখরুল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকার তার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীকে লেলিয়ে দিয়েছে: ফখরুল

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।

ক্ষমতা ধরে রাখতে সরকার মরিয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে পররাষ্ট্রমন্ত্রী সেখানে গিয়ে আওয়ামী লীগকে যেকোনো মূল্যে ক্ষমতায় রাখার জন্য বলেছেন। আমরা সব সময় গণতন্ত্রে বিশ্বাস করি। বিশ্বাস করি গণতান্ত্রিক দেশসমূহ সারাবিশ্বের গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য তাদের ভূমিকা অক্ষুণ্ন রাখবে। ভারত আমাদের বন্ধুপ্রতিম দেশ, গণতান্ত্রিক দেশ। আমরা বিশ্বাস করি ভারত তাদের গণতন্ত্রের চরিত্র বজায় রাখবে।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধাঞ্জলি শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি। জাতীয়তাবাদী মহিলা দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতা-কর্মীদের নিয়ে ফুলে দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে বাংলাদেশের অর্জন ও প্রাপ্তি কী- জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের অর্জন এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো ১৫৩ কিউসিক কুশিয়ারাতে পানি। এ ছাড়া কোনো দৃশ্যমান অর্জন দেখতে পাইনি। বরং দেখতে পাচ্ছি ভারতের সঙ্গে তাদের কাছ থেকে যানবাহন কেনার জন্য ৫০০ মিলিয়ন ডলারের একটা প্রতিরক্ষা চুক্তি করা হয়েছে। আর বলা হয়েছে সীমান্ত হত্যার বিরতি মানা হবে। কিন্তু যেদিন এই কথা বলা হয়েছে সেই দিনই সীমান্তে একজনকে হত্যা করা হয়েছে, দুইজন নিখোঁজ রয়েছেন। এই হচ্ছে দৃশ্যমান আমাদের প্রাপ্তি, আর দেখি অত্যন্ত সুন্দর সুন্দর কথা বলা হচ্ছে। উভয় দেশের মধ্যে ভালোবাসা-প্রেমের কথা জোরে জোরে বলা হচ্ছে।

শান্তিপূর্ণ কর্মসূচি পালন করলে বাধা দেওয়া হবে না, সন্ত্রাস করলে প্রতিহত করা হবে- আইনমন্ত্রী আনিসুল হক ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের তীব্র সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, বিএনপির সন্ত্রাস বিশ্বাস করে না, সন্ত্রাসী কর্মকাণ্ডও করে না। বরং এই সরকার সন্ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে। তবে একটি কথা স্পষ্ট সন্ত্রাসের মধ্য দিয়ে কখনো টিকে থাকা যায় না।

গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে লড়াই করছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, আমরা বিশ্বাস করি এই লড়াইয়ে ভয়াবহ ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারকে পরাজিত করতে সক্ষম হব।

তিনি বলেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকার তার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীকে লেলিয়ে দিয়েছে। তাদের দিয়ে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে নির্যাতন চালাচ্ছে, সেই আগের মতো অজ্ঞাতনামা গায়েবি মামলা দিচ্ছে। বাড়ি বাড়ি যাচ্ছে, অত্যাচার করছে, নির্যাতন করছে।

বিএনপি মহাসচিব বলেন, আজকে আমরা এমন একটি সময় অতিক্রম করছি যখন একটি ভয়াবহ ফ্যাসিবাদী সরকার মানুষের অধিকারগুলোকে কেড়ে নিচ্ছে। প্রতারণার মধ্য দিয়ে, জনগণকে ভুল বুঝিয়ে, বিশ্বকে ভুল বুঝিয়ে তারা তাদের একদলীয় শাসনব্যবস্থাকে পাকাপোক্ত করবার জন্য জনগণের ওপর স্টিম রোলার চালাচ্ছে।

এ সময় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতান আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন