1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
'ইভিএমে নয়, ভোট হতে হবে সম্পূর্ণ ব্যালটে: ফখরুল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

‘ইভিএমে নয়, ভোট হতে হবে সম্পূর্ণ ব্যালটে: ফখরুল

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ২২০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।

বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) বিষয়ে আগ্রহী নয় বিএনপি। দেড়শ’ আসনে ইভিএম ব্যবহারে ইসি যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে প্রমাণ হয়েছে ইসি সরকারের হয়ে কাজ করছে। নির্বাচনে আসন নিয়ে সরকারের সাথে সমঝোতা করেছে। আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় রাখতে ইসি এই সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (২৪ আগস্ট) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে এক যৌথসভা শেষে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, ‘১৫০ আসনে ইভিএম ব্যবহার বিএনপি পুরোপুরিভাবে প্রত্যাখ্যান করছে। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া নির্বাচন হবে না। তার আগে সামগ্রিক ব্যর্থতার দায় নিয়ে সরকারকে পদত্যাগ করতে হবে। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নতুন কমিশনের অধীনে নির্বাচন দিতে হবে।’

তিনি বলেন, ‘ইভিএমে নয়, ভোট হতে হবে সম্পূর্ণ ব্যালটে। আওয়ামী লীগ ক্ষমতায় এসে প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। ক্ষমতায় টিকে থাকার জন্য গুমের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। মানুষ সরকারের হাত থেকে মুক্তি চায়। স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা বিএনপির মূল লক্ষ্য। সরকারকে পদত্যাগে বাধ্য করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আদায় করা হবে।’

এর আগে গত মঙ্গলবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আগামী পহেলা সেপ্টেম্বর বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা, আলোচনাসভা, র‌্যালীসহ দুই দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। এছাড়াও ৩০ আগস্ট আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধন এবং জেলা ও মহানগরেও মানববন্ধন পালন করবে বিএনপি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন