1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
হচ্ছে না চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগের ফাইনাল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

হচ্ছে না চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগের ফাইনাল

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০
  • ৯৩২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে গেল চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগের ফাইনালও। তার আগে গত সপ্তাহের ম্যাচগুলো স্থগিত করার সিদ্ধান্ত নেয় উয়েফা।

সোমবার (২৩ মার্চ) রাতে দেওয়া ঘোষণায় আগামী মে মাসে অনুষ্ঠিত হতে যাওয়া নারী চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালও স্থগিত করেছে ইউরোপের সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটি।

নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে উয়েফা বলেছে, ‘ইউরোপে কোভিড-১৯ এর কারণে সৃষ্ট সংকটের প্রেক্ষিতে উয়েফা আনুষ্ঠানিকভাবে নিম্নলিখিত ম্যাচগুলো স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে, যেগুলো ২০২০ সালের মে মাসে মাঠে গড়ানোর সূচি ছিল- উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল, উয়েফা নারী চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল ও উয়েফা ইউরোপা লিগ ফাইনাল।’

ম্যাচগুলো কবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিনের নেতৃত্বে একটি দল সম্ভাব্য বিকল্পগুলো পর্যালোচনা করে দেখছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন