1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মন্টেনিগ্রোতে গুলিতে একই পরিবারের তিনজনসহ নিহত ১১ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৮, মামলা ৫৩

মন্টেনিগ্রোতে গুলিতে একই পরিবারের তিনজনসহ নিহত ১১

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ২১৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।

মন্টেনিগ্রোর সিটিনজে শহরে একই পারিবারের তিনজনসহ ১০ জনকে গুলি করে হত্যা করেছেন এক বন্দুকধারী। পরে এক ব্যক্তির গুলিতে নিহত হন ওই হামলাকারী। খবর বিবিসির।

রাজধানী পডগোরিকার পশ্চিমে ৩৬ কিলোমিটার দূরে পাহাড়ি উপত্যকায় সিটিনজে শহরে শুক্রবার এ ঘটনা ঘটে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এক বন্দুকধারী একই পরিবারের ৩ জনকে হত্যার পর পথচারীদের ওপর গুলি চালান।

প্রসিকিউটর আন্দ্রিজানা নাসতিক সাংবাদিকদের জানিয়েছেন, বন্দুকধারীর বাড়িতে থাকাকালীন এক মা ও তার দুই সন্তানকে গুলি করে হত্যা করা হয়।

পরে এক ব্যক্তির গুলিতে ৩৪ বছর বয়সী হামলাকারীও নিহত হন।

কর্মকর্তারা জানিয়েছেন, একই পরিবারের তিনজনকে হত্যার পর বাড়ি থেকে বের হয়ে একই বন্দুক দিয়ে স্থানীয়দের উপর এলোপাতাড়ি গুলি চালান। এতে ৭ জন নিহত হন। আহত আরও ৬ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে নাসতিক জানিয়েছেন, হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দেশটির প্রধানমন্ত্রী ড্রিটান অ্যাবাজোভিচ জানিয়েছেন, এই মর্মান্তিক ঘটনার পর তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছে সরকার।

তিনি টেলিগ্রামে এক বার্তায় বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগীদের পরিবারের পাশে থাকার জন্য আমি মন্টেনেগ্রোর নাগরিকদের প্রতি আহ্বান জানাচ্ছি।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন