1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আমাদের দলের নেতাকর্মীরা ঝাঁপিয়ে পড়েছেন: ড. হাছান মাহমুদ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা, যারা হলেন সেরা নায়ক-নায়িকা আগুনে সব হারিয়ে তাঁবুতে কাটছিল দিন, দগ্ধ সেই পরিবারের চিকিৎসা সহ নতুন ঘর নির্মাণের প্রতিশ্রুতি কেমন প্রস্তুতিতে দুই ফাইনালিস্ট? দিনটি কেমন কাটবে ভোরের শুরুটাই ঠিক করে দেয় সফর মাস কি অশুভ? ইসলাম কী বলে টানা ৭ দিন ধরে ইরানে চলছে মার্কিন হামলা মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র কারখানার সন্ধান, বিপুল অস্ত্র-গোলাবারুদসহ মিন্টু বাহিনীর প্রধান আটক টঙ্গীবাড়িতে প্রয়াত চেয়ারম্যান সুমন হাওলাদারের স্মরণে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প আর্জেন্টিনার বিরুদ্ধে নোংরা ‘কৌশল’র অভিযোগ, ৩১টি ঘটনা আনল টেলিগ্রাফ তিশার বিরুদ্ধে সমন জারি, নীরবতা ভাঙলেন অভিনেত্রী

আমাদের দলের নেতাকর্মীরা ঝাঁপিয়ে পড়েছেন: ড. হাছান মাহমুদ

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২০ জুন, ২০২২
  • ২৪৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ

অনলাইন ডেস্ক।

বিএনপি নেতারা বন্যার্তদের পাশে না দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

সোমবার (২০ জুন) দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময়ে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, আমাদের দলের নেতাকর্মীরা ঝাঁপিয়ে পড়েছেন। আর অন্যদিকে দেখা যাচ্ছে, চেয়ারপারসনের কার্যালয় এবং প্রেস ক্লাবে বসে বিএনপির নেতারা নানা ধরনের কথা বলছেন। রাজনীতি তো হচ্ছে মানুষের কল্যাণের জন্য, দেশ-সমাজ এবং মানব সেবার জন্য। সেটি না করে তারা বসে বসে কথা বলছে।

তিনি বলেন, তারা বন্যার্তদের পাশে দাঁড়াননি। আজ পর্যন্ত দাঁড়ানোর কোনো নির্দেশনাও দেননি। অথচ আমাদের নেত্রী সঙ্গে সঙ্গে নির্দেশনা দিয়েছেন। তারাতো পাশে দাঁড়াননি, বসে বসে শুধু ভাষণ দিচ্ছেন।

ড. হাছান বলেন, বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী প্রশাসনসহ আমাদের দলের সবাইকে ঝাঁপিয়ে পড়ার নির্দেশনা দিয়েছিলেন, বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য। তিনি সেনাবাহিনীকে কাজে লাগিয়েছেন। আমাদের দলের নেতাকর্মীরা নিজেরাও বন্যায় প্লাবিত। তাদেরও ঘরবাড়ি ডুবে গেছে। এরপরও প্রশাসনের পাশাপাশি দলের নেতাকর্মীরা বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন।

ছাত্রলীগের একজন নেতা বন্যার্তদের পাশে দাঁড়াতে গিয়ে মৃত্যুবরণ করেছেন বলেও জানান তথ্যমন্ত্রী।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পদ্মা সেতু বিএনপির জন্য একটি যন্ত্রণা। বিএনপি-জামায়াত পদ্মা সেতুর বিরোধিতা করেছিল। তারা চায়নি পদ্মা সেতু হোক। তাই সেতু হয়ে যাওয়ায় তাদের জ্বালা। আর উদ্বোধন হয়ে গেলে আরো জ্বালা। সেই জ্বালা থেকেই বিএনপি নেতারা বিভিন্ন কথা বলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন