1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
যুক্তরাষ্ট্রের তিন শহরে গুলিতে নিহত ৯ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৮, মামলা ৫৩

যুক্তরাষ্ট্রের তিন শহরে গুলিতে নিহত ৯

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৬ জুন, ২০২২
  • ৪৮৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।

যুক্তরাষ্ট্রের তিনটি শহরে গুলিবর্ষণের ঘটনায় ৯ জন নিহত ও ২৪ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার রাতে ও রবিবার ভোরে ঘটনাগুলো ঘটেছে। খবর আলজাজিরার।

পুলিশ জানিয়েছে, ফিলাডেলফিয়ায় দুই ব্যক্তির মধ্যে ঝগড়ার একপর‌্যায়ে বন্দুকযুদ্ধ হয়। এতে জনাকীর্ণ বার ও রেস্তোরা এলাকায় গুলিবর্ষণে ৩ জন নিহত ও ১২ জন আহত হন।

পুলিশ জানায়, শনিবার মধ্যরাতের পর টেনেসির চ্যাটানুগায় একটি বারের কাছে একই ধরনের গোলাগুলি শুরু হলে ৩ জন নিহত ও ১৪ জন আহত হয়।

পুলিশের বিবৃতির বরাত দিয়ে ডব্লিউইওয়াইআই টেলিভিশন জানিয়েছে, রবিবার ভোররাতের দিকে মিশিগানের সাগেনওতে আরেকটি গোলাগুলির ঘটনায় আরও ৩ জন নিহত ও ২ জন আহত হয়।

এর আগে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলোতে একটি খুচরা পণ্যের দোকানে নির্বিচার গুলিবর্ষণে ১০ জন, এরপর টেক্সাসের ইউভালডের একটি এলিমেন্টারি স্কুলে ১৯ শিশুসহ ২১ জন এবং ওকলাহোমার টালসার হাসপাতাল ভবনে ৪ জন নিহত হয়।

নির্বিচার গুলি করে মানুষ হত্যার এ ধারা থামাতে অ্যাসাল্ট রাইফেল নিষিদ্ধ করা, ব্যাকগ্রাউন্ড চেক বিস্তৃত করা ও বন্দুক নিয়ন্ত্রণের অন্যান্য পদক্ষেপ নেওয়ার জন্য বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন