1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
গ্যাসের দাম বৃদ্ধির প্রথম কারণ সরকারের মিস ম্যানেজমেন্ট, অযোগ্যতা ও ব্যর্থতা: মির্জা ফখরুল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের লেকেরপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ,স্বস্তিতে মানুষ মাদারীপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি মাদারীপুরে ৬০৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মাদারীপুরে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত মাদারীপুরে ডিবির বিশেষ অভিযানে ৯৪০ পিস ইয়াবাসহ ১৬ মাদক কারবারি গ্রেফতার পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা

গ্যাসের দাম বৃদ্ধির প্রথম কারণ সরকারের মিস ম্যানেজমেন্ট, অযোগ্যতা ও ব্যর্থতা: মির্জা ফখরুল

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৬ জুন, ২০২২
  • ১৭২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।

সরকারের দুর্নীতির কারণেই গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, গ্যাসের দাম বেড়েছে কেন? দাম বেড়েছে সরকারের দুর্নীতির কারণে।

সোমবার (৬ জুন) দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের কাছে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, গ্যাসের দাম বৃদ্ধির প্রথম কারণ সরকারের মিস ম্যানেজমেন্ট, অযোগ্যতা ও ব্যর্থতা। দ্বিতীয় গ্যাস আমদানিতে সরকারের লোকেরাই জড়িত। তারা গ্যাস আমদানি করছে, বিক্রি করছে। গ্যাসের দাম বাড়িয়ে তারা জনগণের পকেট কাটছে।

গ্যাসের দাম বৃদ্ধি সংক্রান্ত এনার্জি রেগুলেটরি কমিশনের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আমরা কালও বলেছি। কে কার কথা শোনে? আজ আবার বলছি, গ্যাসের দামে আগের জায়গায় ফিরে যেতে হবে। পানি, গ্যাস, বিদ্যুতের মূল্য জনগণের সহনশীলতার মধ্যে রাখার আবেদন জানাচ্ছি।

মির্জা ফখরুল বলেন, গ্যাসের দাম বৃদ্ধির ফলে শিল্প-কলকারখানায় উৎপাদিত প্রতিটি পণ্যের মূল্য আবার বাড়বে। এমনিতেই মূল্যস্ফীতি নিয়ে হিমশিম খাচ্ছে মানুষ। অর্থনীতিবিদরা বলছেন যে, এটি মেজর ক্রাইসিস। এটি যদি হ্যান্ডেল না করা যায়, তাহলে সামনে বিপদ। সিপিডিও একই কথা বলেছে। তারপরও সরকার চিন্তা করল না, গ্যাসের দাম বাড়িয়ে দিল।

তিনি আরও বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধিতে প্রতিদিন মানুষ হিমশিম খাচ্ছে। একটি বনরুটি খেতেও একজন রিকশাওয়ালার ১৫ টাকা লাগে। তার সঙ্গে এক কাপ চা। মানে কমপক্ষে ২৫ টাকা লেগে যায়। এটি তারা (সরকার) বুঝতে চায় না।

সরকার শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বাস করে- মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ১৫ বছর ধরে তারা ক্ষমতায়, সুখময় জীবন-যাপন করছে। সাধারণ মানুষের কষ্ট তারা বুঝতে চায় না। দুপুরে রোদের মধ্যে তারা সাধারণ মানুষের সঙ্গে গাছতলায় গিয়ে দোকানে চা-বনরুটি খেয়ে দেখুক অবস্থা কী দাঁড়ায়।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) পাইপলাইনে সরবরাহ করা প্রতি ঘনমিটার গ্যাসের পাইকারি দাম ৯টা ৭০ পয়সা থেকে ২২ দশমিক ৭৮ শতাংশ বাড়িয়ে ১১ টাকা ৯১ পয়সা করেছে, যা চলতি জুন মাস থেকেই কার্য্কর হবে। রান্নার গ্যাসের জন্য দুই চুলার মাসিক বিল ৯৭৫ টাকা থেকে বাড়িয়ে ১০৮০ টাকা, এক চুলার মাসিক বিল ৯২৫ টাকা থেকে বাড়িয়ে ৯৯০ টাকা করা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন