1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পর্যবেক্ষক ও সাবেক নির্বাচন কমিশনারদের সঙ্গে বসছে ইসি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

পর্যবেক্ষক ও সাবেক নির্বাচন কমিশনারদের সঙ্গে বসছে ইসি

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১ জুন, ২০২২
  • ২১৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।

পর্যবেক্ষক ও সাবেক নির্বাচন কমিশনারদের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৯ জুন পর্যবেক্ষক ও ১২ জুন সাবেক নির্বাচন কমিশনারদের সঙ্গে সংলাপ করবে সাংবিধানিক সংস্থাটি। ইসির যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ইসিতে নিবন্ধিত ১১৮টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার মধ্যে ৩০ থেকে ৩৫টি সংস্থাকে সংলাপে আমন্ত্রণ জানানো হতে পারে। বৈঠকটি বেলা ১১টায় নির্বাচন ভবনে অনুষ্ঠিত হবে। এছাড়া ১২ জুন সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের সঙ্গেও বেলা ১১টায় বৈঠকে বসবে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন বর্তমান কমিশন। ওই বৈঠকে সাবেক ইসি সচিবদেরও আমন্ত্রণ জানানো হতে পারে।

আউয়াল কমিশন দায়িত্ব নেওয়ার পরপরই গত ১৩ ও ২২ মার্চ এবং ৬ ও ১৮ এপ্রিল যথাক্রমে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী এবং নাগরিক সমাজ ও গণমাধ্যমের সঙ্গে সংলাপ করেছে ইসি। এতে দলীয় প্রভাবমুক্ত অংশগ্রহণমূলক নির্বাচন, সুষ্ঠু ভোটের নিরাপত্তা, ইভিএম ব্যবহারে আরও সময় নেওয়া, বিভাগভিত্তিক একাধিক দিনে ভোটের আয়োজন, নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা নিয়োগ ইত্যাদি সুপারিশ আসে।

কমিশন সেসব বিষয় আমলে নিয়ে ইতোমধ্যে বিচার বিশ্লেষণ করে নিজেদের অবস্থানও জানিয়েছে। এ ক্ষেত্রে আরও সময় নিয়ে সবার মতামতের ভিত্তিতে তারা ভোটের আয়োজনে যাবেন। ২০২৪ সালের জানুয়ারি থেকে আগের ছয় মাসের মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন সম্পন্ন করতে হবে।

এর আগে, গত ২৬ ফেব্রুয়ারি আউয়াল কমিশনকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। নিয়োগ পাওয়ার পরদিন শপথ নিয়ে ২৮ ফেব্রুয়ারি প্রথম অফিস করেন নতুন কমিশন। দায়িত্ব নিয়েই তারা দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন মহলের সঙ্গে সংলাপের সিদ্ধান্ত নেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন