1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বর্তমান পরিস্থিতি থেকে বের হতে হবে ঘুম থেকে জেগে উঠতে হবে মুক্তির পথ দেখতে হবে: মির্জা ফখরুল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

বর্তমান পরিস্থিতি থেকে বের হতে হবে ঘুম থেকে জেগে উঠতে হবে মুক্তির পথ দেখতে হবে: মির্জা ফখরুল

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৫ মে, ২০২২
  • ২৫৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে দুর্নীতি, দুঃশাসন, ফ্যাসিবাদ ও অন্যায়-নির্যাতন জাতিকে গ্রাস করেছে। এই সময়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এত প্রাসঙ্গিক যে তার কথা বারবার মনে পড়ে।

জাতীয় কবির ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। আলোচনা সভাটির আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশন।

বিএনপির মহাসচিব বলেন, বর্তমান পরিস্থিতি থেকে বের হতে হবে। ঘুম থেকে জেগে উঠতে হবে। মুক্তির পথ দেখতে হবে।

মির্জা ফখরুল বলেন, তরুণদের ঝিমিয়ে থাকলে চলবে না। তাদের জাগিয়ে তুলতে হবে। এখন ঘুমানোর গান নয়, জেগে ওঠার গান গাইতে হবে। পড়তে হবে নজরুল।

বিএনপির মহাসচিব বলেন, বর্তমান সরকারের সময় গাইতে হবে ‘বল বীর, বল উন্নত মম শির’।

গত মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেত্রীদের ওপর ছাত্রলীগের হামলার প্রসঙ্গে টেনে মির্জা ফখরুল বলেন, এই সময়ে এসেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীদের ওপর নির্যাতন দেখতে হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন কবি আবদুল হাই শিকদার। তিনি বলেন, গুম-হত্যার কৌশল আবিষ্কার করা হয়েছে। নৃশংস সড়ক ব্যবস্থাপনার কারণে প্রতিদিন ২০ জনের মতো মানুষ মারা যাচ্ছে।

সভ্যতা-নম্রতার সঙ্গে শাসকদের কোনো সম্পর্ক আছে কি না, সে প্রশ্ন তুলে আবদুল হাই শিকদার বলেন, বর্তমান যুগ ড. মুহাম্মদ ইউনূসের যুগ। অথচ তাকে চুবানি দেওয়ার কথা বলা হয়েছে।

কাজী নজরুল ইসলাম সম্পর্কে আবদুল হাই শিকদার বলেন, সংস্কৃতির প্রতিটি ক্ষেত্রে নজরুলের অবদান আছে। তিনি যখন যা করেছেন, সেখানে সেরা ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশন সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ব্যাপারীসহ অনেকে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন