1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে একজনের মৃত্যু, আক্রান্ত ৬ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে একজনের মৃত্যু, আক্রান্ত ৬

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০
  • ৭৪৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে করোনায় আক্রান্ত হয়ে দেশে মোট ৪ জন প্রাণ হারালো। আর নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৬ জন, মোট আক্রান্তের সংখ্যা ৩৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা মঙ্গলবার (২৪ মার্চ) এক ভার্চুয়াল ব্রিফিংয়ে নভেল করোনাভাইরাস মহামারীর সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন। স্বাস্থ্য অধিদপ্তরের কনফারেন্সে রুমে ব্রিফিং আয়োজন করে আইইডিসিআর।

মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘নতুন করে ছয়জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এর মধ্যে একজন মারা গেছেন। তার বয়স ৭০ এর উপরে। তিনি অনেকদিন ধরেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।’

ফ্লোরা জানান, নতুন আক্রান্তদের মধ্যে একজন সৌদি আরব থেকে এসেছেন। আর পাঁচজন আগে আক্রান্তদের সংস্পর্শে এসে সংক্রমিত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় আইইডিসিআর-এর হটলাইন নম্বরে ১ হাজার ৭০০ কলে পেয়েছি এবং ৯২টি নমুনা সংগ্রহ করা হয়েছে। মোট ৭১২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এদের মধ্যে আইসোলেশনে আছেন ৪০ জন। প্রাতিষ্ঠানিক সঙ্গরোধে (কোয়ারেন্টিনে) আছেন ৪৬ জন বলে জানান তিনি।

তিনি সবাইকে সতর্ক করে বলেন, কেবল জরুরি প্রয়োজনে ঘরের বাইরে যাবেন। সাবান পানি দিয়ে বারবার হাত ধুতে হবে। নাক-মুখ ঢেকে কাশি দিবেন। আক্রান্ত রোগী থেকে দূরে থাকবেন। অসুস্থ হলে ঘরের বাইরে যাবেন না। গণপরিবহনে প্রয়োজন ছাড়া উঠবেন না। বয়স্ক মানুষ দরকার ছাড়া বাহিরে যাবেন না। এক মিটার দূরত্বে দাঁড়িয়ে কথা বলুন।

নতুন ছয়জনকে নিয়ে বাংলাদেশে মোট ৩৯ জনের মধ্যে এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়লো, যাদের মধ্যে মোট পাঁচজন ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন