1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
‘নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া দেশে আর কোনো নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না: রিজভী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

‘নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া দেশে আর কোনো নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না: রিজভী

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১১ মে, ২০২২
  • ২৪১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘অগণতান্ত্রিক সরকারের কাছে কোনো আবদার নয়, দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে মানুষ প্রস্তুতি নিচ্ছে। নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে আওয়ামী লীগ ছাড়া সব রাজনৈতিক দল আজ ঐক্যবদ্ধ।’

বুধবার নয়া পল্টনে ভাসানী ভবনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত এক প্রস্তুতি সভায় তিনি এসব বলেন।

সারাদেশে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিতব্য সমাবেশ সফল করতে আয়োজিত এ জরুরি সভায় রিজভী বলেন, ‘আওয়ামী লীগ মুখে বলে একটা আর করে আরেকটা। তাদের কথায় ও কাজের সঙ্গে কোন মিল নেই। ক্ষমতা হারানোর ভয়ে আজকে সরকার বেপরোয়া হয়ে উঠেছে। তারা দেশ থেকে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ বিতাড়িত করেছেন। সরকারের নির্দেশেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের বাসাসহ নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে এমনকি ইফতার মাহফিলেও হামলা করা হয়েছে। দেশের মানুষ আর সরকারের কথা বিশ্বাস করে না।’

তিনি বলেন, ‘নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া দেশে আর কোনো নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না। আন্দোলনের মাধ্যমেই সব দাবি আদায় করা হবে।’

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম মজনুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আব্দস সালাম আজাদ, মহানগর দক্ষিণ বিএনপির নেতা নবী উল্যাহ নবী, তানভীর আহমেদ প্রমুখ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন