1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
৪০ যাত্রীর প্রাণ বাঁচানো ট্রাফিক সদস্যদের পুরস্কৃত করল ডিএমপি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

৪০ যাত্রীর প্রাণ বাঁচানো ট্রাফিক সদস্যদের পুরস্কৃত করল ডিএমপি

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ২১৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

পুরান ঢাকার জুরাইন রেলক্রসিং এলাকায় রেললাইনের উপর বন্ধ হয়ে যাওয়া বাসের ৪০ যাত্রীর প্রাণ বাঁচানো ট্রাফিক পুলিশদের পুরস্কৃত করেছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

মঙ্গলবার (১০ মে) ডিএমপি সদর দপ্তরে ট্রাফিক ওয়ারী জোনের টিআই বিপ্লব ভৌমিক, এটিএসআই উওম কুমার দাস ও ট্রাফিক পুলিশ সদস্য রমজান আলীকে পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার।

এসময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, ট্রাফিক ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. সাইদুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোবিন্দ চন্দ্র পাল ও সহকারী পুলিশ কমিশনার বিপ্লব কুমার রায় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৫ মে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে আনন্দ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব ১১-৪০৩০) যান্ত্রিক ত্রুটির কারণে জুরাইন রেললাইনের উপর ওঠামাত্র বন্ধ হয়ে যায়। চালক অনেক চেষ্টা করেও বাসটি চালু করতে পারছিলেন না। আর ঠিক সেই মুহূর্তে নারায়ণগঞ্জ থেকে একটি কমিউটার ট্রেন ঢাকার দিকে আসছিল।

এ সময় আশপাশের লোকজনের চিৎকারে তিন চারজন যাত্রী জানালা দিয়ে লাফিয়ে পড়েন। এ অবস্থায় আতঙ্কিত হয়ে বাসের চালক গাড়ি রেখে জানালা দিয়ে লাফ দেন।

তাৎক্ষণিক কোনো উপায় না পেয়ে ট্রাফিক ওয়ারী জোনের টিআই বিপ্লব ভৌমিক তার সঙ্গে থাকা এটিএসআই উওম কুমার দাস, ট্রাফিক পুলিশ সদস্য রমজান আলীসহ পথচারী ও অন্যান্য গাড়ির চালকদের সঙ্গে নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ধাক্কা দিয়ে বাসটি রেললাইন পার করে দেন। পার করার কয়েক সেকেন্ডের মধ্যেই কমলাপুরগামী কমিউটার ট্রেনটি জুরাইন রেলক্রসিং অতিক্রম করে। রক্ষা পায় বাসে থাকা ৪০ যাত্রীর প্রাণ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন