1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সরকার জনগণের দ্বারা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যাত হয়েছে: ফখরুল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

সরকার জনগণের দ্বারা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যাত হয়েছে: ফখরুল

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১ মে, ২০২২
  • ৬৮১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শ্রমিকরা চরম কষ্টে আছে, শ্রমিকদের সেই চাপা কষ্টের আওয়াজ সরকারের কানে যায় না। শ্রমিকদের জন্য আজকে হাসপাতাল হয় না, চিকিৎসার সুযোগ পায় না, শিক্ষার সুযোগ পায় না। ন্যায্য দাবি থেকে বঞ্চিত হচ্ছে শ্রমিকরা।

রবিবার রাজধানীর নয়াপল্টনে মে দিবস উপলক্ষে শ্রমিকদল আয়োজিত এক র‌্যালি পূর্বক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, মেগা প্রকল্পের কথা বললেও শ্রমিকদের কথা বলে না সরকার। তাদের জন্য কোনো কিছু করে না। মেগা উন্নয়ন করেন ভালো কথা কিন্তু শ্রমিক/সাধারণ মানুষ না খেয়ে থাকবে আর ক্ষমতাসীনরা কানাডার বেগমপাড়ায় বাড়ি বানাবেন, সেটা হবে না।

বিএনপি মহাসচিব বলেন, সরকার জনগণের দ্বারা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যাত হয়েছে। সরকারের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই। পরনির্ভরশীল সরকার নিজেদের স্বার্থ ছাড়া আর কিছু ভাবে না। নিষেধাজ্ঞা (র্যাবের) প্রত্যাহারে ভারতের কাছে অনুরোধ জাতির জন্য লজ্জার। ক্ষমতায় টিকে থাকতে হত্যা, গুম করে মানবাধিকার লঙ্ঘন করেছে তারা।

তিনি আরও বলেন, রক্তপাত ছাড়া কখনো কোনো দাবি আদায় হয় না। রাস্তায় নেমে প্রতিরোধ গড়ে তুলতে পারলে দাবি আদায় হয়। বাংলাদেশে জোর করে ক্ষমতা দখল করে বসে থাকা সরকার শ্রমিকসহ সবার অধিকার কেড়ে নিয়েছে। ন্যায্যমূল্যে সাধারণ মানুষকে তেল, চাল দিতে পারে না।

‘গণতান্ত্রিক অধিকারগুলোকে কেড়ে নেওয়া হয়েছে। ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা। এ অবস্থা চলতে দেওয়া যায় না। গণতন্ত্রাকি আন্দোলনের জন্য এখনো খালেদা জিয়া অন্তরীণ। তাকে সংগ্রামের মধ্যদিয়ে মুক্ত করতে হবে।’

মির্জা ফখরুল বলেন, নিরপেক্ষ সরকার কমিশনের অধীনে সব দলের অংশগ্রহণে নির্বাচনের দাবি আদায়ে বাধ্য করা হবে।

তিনি বলেন, সংগঠন শক্তিশালী করতে হবে। বর্তমান সরকারকে নিরপেক্ষ সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর করতে হবে, যারা নিরপেক্ষ কমিশনের অধীনে নির্বাচন ব্যবস্থা করে জনগণের সরকার প্রতিষ্ঠায় সহযোগিতা করবে।

এ সময় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সভা-সমাবেশের অনুমতি মেলে না। সরকার উন্নয়ন দেখাচ্ছে, কিন্তু কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। সরকারের ভ্রান্ত নীতির কারণে শ্রমিকরা একবেলা খাবার পাচ্ছে। উন্নয়নের নামে লুটপাট চলছে। সব অর্জনকে ধূলিসাৎ করেছে। বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে বৈধতা দিয়েছে সরকার।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন