1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বাজেট ঘাটতি আর্থিক লক্ষ্যমাত্রার মধ্যেই থাকবে: অর্থমন্ত্রী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

বাজেট ঘাটতি আর্থিক লক্ষ্যমাত্রার মধ্যেই থাকবে: অর্থমন্ত্রী

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ২৭১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, সরকারের ভর্তুকি ব্যবস্থাপনার বিষয়ে এখনো নতুন কোনো সিদ্ধান্ত হয়নি। মূল্যস্ফীতি ব্যবস্থাপনার বিষয়ে সিদ্ধান্ত হলে তা যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

বুধবার (২৭ এপ্রিল) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বৈঠকে সভাপতিত্ব করেন মন্ত্রী।

অর্থমন্ত্রী বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারাবিশ্বে পণ্যের দাম বেড়েছে এবং তার প্রভাব বাংলাদেশও পড়েছে। বিশ্ব অর্থনীতিতে যদি কোনো বিঘ্ন ঘটে, তা আমরা এড়াতে পারি না। আমাদের ভাগ করে নিতে হবে। এখন পর্যন্ত রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির কোনো লক্ষণ নেই। এ মুহূর্তে বিশ্বের জন্য বড় বাধা হচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ।

আগামী অর্থবছরের বাজেট ঘাটতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনে বলেন, বাজেট ঘাটতি আর্থিক লক্ষ্যমাত্রার মধ্যেই থাকবে। বাংলাদেশ বৈশ্বিক ব্যবস্থার সঙ্গে একীভূত হলেও মহান আল্লাহর রহমতে দেশটি এখনো ভালো অবস্থায় রয়েছে। আশা করি, যুদ্ধের অবসান ঘটবে। আমরা এমন আশা নিয়ে এগিয়ে যাব এবং এভাবে আমাদের পরিকল্পনা অনুযায়ী কাজ করব।

মুস্তফা কামাল বলেন, আমরা আমাদের জিডিপি প্রবৃদ্ধির অনুমান একই রাখছি, যা চলতি অর্থবছরের জন্য ৭ দশমিক ২ শতাংশ এবং পরবর্তী অর্থবছরের জন্য ৭ দশমিক ৫ শতাংশ। যদি বিশ্ব আর্থিক অবস্থা নিম্নগামী হয়, তাহলে আমাদের এটি সংশোধন করতে হতে পারে। ততক্ষণ পর্যন্ত প্রবৃদ্ধির অনুমান একই থাকবে।

অন্যদিকে, আইএমএফ পূর্বাভাস দিয়েছে যে, চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনীতি ৬ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পাবে যা দক্ষিণ এশিয়ায় ভারতের পরে দ্বিতীয় সর্বোচ্চ হবে। এর আগে, বিশ্বব্যাংকও চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির অনুমান কমিয়ে ৬ দশমিক ৪ শতাংশে নামিয়ে এনেছিল, যেখানে এডিবি সামান্য বাড়িয়ে করেছিল ৬ দশমিক ৯ শতাংশ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন