1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিএনপির নেতারা এখন দিনের আলোতেই অমাবস্যার অন্ধকার দেখে: ওবায়দুল কাদের - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

বিএনপির নেতারা এখন দিনের আলোতেই অমাবস্যার অন্ধকার দেখে: ওবায়দুল কাদের

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ২২১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচন ও জনগণকে ভয় পায়, তাই তারা গণরায়ের প্রতি শ্রদ্ধাশীল নয়।

বুধবার (২০ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংয়ের সময় তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিবেকবান, শুভবুদ্ধি সম্পন্ন ও গণতন্ত্রকামী দেশপ্রেমিক কোনো নেতৃত্ব গণতন্ত্রের হন্তারক বিএনপির নেতৃত্বাধীন উগ্র সাম্প্রদায়িক অপশক্তিকে সমর্থন করবে না। এ বিষয়টি বোঝার সক্ষমতাও তারা হারিয়েছে। কিন্তু বিএনপি না বুঝলেও জনগণ ঠিকই বোঝে।

তিনি বলেন, এককভাবে আন্দোলন করার সক্ষমতা হারিয়ে বিএনপি এখন অন্যদের দলে টানার চেষ্টা করছে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এদেশের কোনো প্রগতিশীল রাজনৈতিক সংগঠন বিএনপির এই ষড়যন্ত্রের ফাঁদে পা দেবে না। বিএনপিই এখন গভীর সংকটে আছে। বাংলাদেশ কোনো সংকটে নেই।

বিএনপি মহাসচিবের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে তারা এখন দিশেহারা পথিক। নেতৃত্ব সংকটে ভুগতে থাকা বিএনপির সামনে এখন শুধুই মরিচিকা।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতারা এখন দিনের আলোতেই অমাবস্যার অন্ধকার দেখে। কারণ তাদের চেয়ারপারসন দণ্ডপ্রাপ্ত আসামি, আর ভারপ্রাপ্ত চেয়ারম্যানও দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি।

সরকার তারেক রহমানকে নির্বাসনে রেখেছে- বিএনপি মহাসচিবের এমন অভিযোগের জবাবে তিনি বলেন, সরকার তারেক রহমানকে নির্বাসনে রাখেনি। বরং সে নিজেই রাজনীতি করবে না বলে মুচলেকা দিয়ে বিদেশে পালিয়েছে।

আবারও প্রশ্ন রেখে কাদের বলেন, সেটা কি বর্তমান সরকারের আমলে? সেটা ছিল সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে। তা দেশবাসীসহ সবাই জানেন।

বিএনপিকে হাতের তালু দিয়ে আকাশ ঢাকার ব্যর্থ চেষ্টা না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণ অবিরাম মিথ্যাচার শুনতে শুনতে এখন আপনাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেওয়া প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গত নির্বাচনের আগেও বিএনপির ঐক্যের কিম্ভুতকিমাকার চেহারা দেশের মানুষ দেখেছে। ঐক্যের নামে বিএনপি ও তার শরীকদের মধ্যে লেজেগোবরে অবস্থা দেশের মানুষের স্মৃতি থেকে এখনও মুছে যাওয়ার কথা নয়। একঘরে হয়ে বিএনপি আসলে এখন হতাশাগ্রস্ত।

তিনি বলেন, নিজ দলের মধ্যেই যাদের ঐক্য নেই তারা আবার অন্যদের নিয়ে ঐক্য করবে কীভাবে? বিএনপি ও তার সমমানদের মধ্যে ঐক্যের চেয়ে বরং দূরত্বই বেশি দৃশ্যমান।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে। এ নিয়ে সংশয়ের কোনো অবকাশ নেই। বরং বিএনপি নির্বাচন দাবি করলেও নির্বাচনের মাঠ থেকে শেষ পর্যন্ত সরে যায় কি না তা নিয়ে দেশের মানুষ শঙ্কায় আছেন, কারণ বিএনপি নির্বাচন ও জনগণকে ভয় পায় তাই তারা গণরায়ের প্রতি শ্রদ্ধাশীল নয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন