1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দুদকে ইফতার ও দোয়া মাহফিল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

দুদকে ইফতার ও দোয়া মাহফিল

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ২৩১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

করোনায় ও সাম্প্রতিক সময়ে মারা যাওয়া দুদক কর্মকর্তাদের আত্মার শান্তি কামনা এবং দেশের মানুষের সার্বিক কল্যাণে ইফতার ও দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়েছে।

দুর্নীতি দমন কমিশন ও দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে বুধবার (২০ এপ্রিল) দুদকের প্রধান কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

২০০৪ সালে দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠার ১৮ বছর পর এবারই প্রথম কমিশনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণের অংশগ্রহণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হলো।

মাহফিলে কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ, কমিশনার (অনুসন্ধান) মোজাম্মেল হক খান, কমিশনার (তদন্ত) মো. জহিরুল হক ও দুদক সচিব মো. মাহবুব হোসেন, মহাপরিচালক এবং দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও সদস্যসহ প্রায় ৬০০ শতাধিক কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।

কোভিড আক্রান্ত হয়ে মারা যাওয়া কর্মকর্তা মহাপরিচালক মো. মফিজুল ইসলাম, পরিচালক জালাল সাইফুর রহমান, প্রধান সহকারী খলিলুর রহমান এবং চাকরিরত অবস্থায় মারা যাওয়া পরিচালক আবু সাঈদ ও পরিচালক জুলফিকার আলীর জন্য ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত করা হয়।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে শহীদদের জন্যও দোয়া করা হয়।

এছাড়াও দুদকে কর্মরত সহকারী পরিচালক ফেরদৌসি আহসান ও দপ্তরি আবু হোসেনের লিভার সিরোসিস থেকে রোগমুক্তির জন্য দোয়া করা হয়। মাহফিলে দুর্নীতি দমন কমিশনের সব কর্মকর্তা-কর্মচারীসহ দেশের মানুষের সার্বিক কল্যাণের জন্য দোয়া করা হয়।

দুর্নীতি দমন কমিশন ও দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল সফলভাবে সম্পন্ন করায় অ্যাসোসিয়েশনের সভাপতি সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন