1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ভারসাম্যপূর্ণ সমাজ নির্মাণে ইসলামের বিকল্প নেই : চরমোনাই পীর - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের লেকেরপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ,স্বস্তিতে মানুষ মাদারীপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি মাদারীপুরে ৬০৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মাদারীপুরে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত মাদারীপুরে ডিবির বিশেষ অভিযানে ৯৪০ পিস ইয়াবাসহ ১৬ মাদক কারবারি গ্রেফতার পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা

ভারসাম্যপূর্ণ সমাজ নির্মাণে ইসলামের বিকল্প নেই : চরমোনাই পীর

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ১৯৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, যেকোনো রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য হলো স্থিতিশীল ও ভারসাম্যপূর্ণ হওয়া। এসব না থাকলে রাষ্ট্রের বিকাশ, অগ্রগতি ও সমৃদ্ধি থমকে যায়, উন্নয়ন ব্যাহত হয়।

তিনি বলেন, বাংলাদেশের দুর্ভাগ্য যে, স্বাধীনতার ৫০ বছর পরও বাংলাদেশ স্থিতিশীল নয়; ভারসাম্যপূর্ণ নয়। এর খেসারত দিচ্ছেন রক্তে কেনা বাংলাদেশের কোটি জনতা। ভারসাম্যপূর্ণ সমাজ বিনির্মাণে ইসলামের বিকল্প নেই।

সোমবার (১৮ এপ্রিল) রাজধানীর মিরপুরে গ্র্যান্ড প্রিন্স কনভেনশন সেন্টারে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।

চরমোনাই পীর বলেন, ক্ষমতাসীনদের কথায় ভারসাম্য নেই, পররাষ্ট্রনীতিতে ভারসাম্য নেই, আমদানি-রপ্তানি তথা বৈদেশিক বাণিজ্যে ভারসাম্য নেই, উৎপাদন-বিপণন ও ভোগে ভারসাম্য নেই, বাজারদরে ভারসাম্য নেই। সামগ্রিকভাবে ভারসাম্যহীনতার কারণে টালমাটাল বাংলাদেশ।

তিনি বলেন, এ অস্থিতিশীলতার মূল কারণ ইসলামি অনুশাসন না মানা। ব্যক্তিজীবনে ইসলামের নির্দেশনা মেনে লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ, পরশ্রীকাতরতা, ক্ষমতার মোহ, দুনিয়ার মোহ দূর করে তাকওয়া, খোদাভীতি, কল্যাণকামিতা, অল্পে তুষ্টি অর্জন করতে পারলে এ পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হতো।

মাহফিলে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব আমীনুল ইসলাম, যুগ্ম মহাসচিব প্রকৌশলী আশরাফুল আলম প্রমুখ।

সংগঠনের ঢাকা মহানগর উত্তর সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আরিফুল ইসলামের সঞ্চালনায় মাহফিলে নগর ও থানা এবং সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন