1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরির সংখ্যা বাড়ানো হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে

দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরির সংখ্যা বাড়ানো হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ২৮৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

আসন্ন পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে ঘরমুখী মানুষের স্বস্তিতে বাড়ি ফেরা নিশ্চিত করতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে ফেরির সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

বুধবার (১৩ এপ্রিল) স্পিডবোট নিয়ে পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়া ঘাটে এসে লঞ্চঘাট ও ফেরিঘাট পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, স্বাভাবিক সময়ে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৭ থেকে ২০টি ফেরি চলাচল করলেও ঈদের সময় এই রুটে ফেরির সংখ্যা আরও বাড়ানো হবে। যাতে ঘরমুখী মানুষ স্বাভাবিকভাবে বাড়ি ফিরতে পারে। এ ছাড়া পদ্মায় পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে যেসব ঘাট ভাঙনের কারণে বন্ধ রয়েছে, সেগুলো মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন।

তিনি আরও বলেন, কোনো প্রকার প্রাকৃতিক দুর্যোগ না হলে ঈদে ঘরমুখী মানুষকে নির্বিঘ্নে পারাপার করা হবে। এ ব্যাপারে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, বিআইডব্লিউটিএর চেয়ারম‍্যান কমডোর গোলাম সাদেক, শিবালয় উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউর রহমান জানু মিয়া, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাফা মুন্সী, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হক খান মামুন, গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জান চৌধুরী, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান মন্ডল প্রমুখ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন