1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৪ মে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৪ মে

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ২৮৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানি আগামী ২৪ মে পর্যন্ত মুলতবি করেছেন আদালত।

খালেদা জিয়া অসুস্থ জানিয়ে শুনানি মুলতবি চেয়ে আজ মঙ্গলবার আদালতে তার পক্ষে আইনজীবি মাসুদ আহমেদ তালুকদার আবেদন করলে ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক শেখ হাফিজুর রহমান এ আদেশ দেন।

এ নিয়ে বিভিন্ন কারণে এখন পর্যন্ত আসামিপক্ষ ৪২ বার সময় আবেদন করেছে বলে জানিয়েছে আদালত সূত্র।

আইনজীবি মাসুদ আহমেদ তালুকদার এ তথ্য নিশ্চিত করেন। সরকারের নির্বাহী আদেশে মুক্ত খালেদা জিয়া অসুস্থ এবং তার অনুপস্থিতিতে আদালতে তার প্রতিনিধিত্ব করেন তিনি।

আবেদনে মাসুদ আদালতকে বলেন, আগামী শুনানির তারিখে খালেদা জিয়ার পক্ষে শুনানি শেষ করবেন তারা।

আসামিদের মধ্যে গিয়াসউদ্দিন আল মামুন এখন কারাগারে এবং বাকি ৬ আসামি জামিনে আছেন।

অপর আসামি নাইকো রিসোর্সেস (বাংলাদেশ) লিমিটেডের সাবেক প্রেসিডেন্ট কাশেম শরীফ পলাতক।

আজ শুনানির সময় কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতে হাজির ছিলেন দুই আসামি মামুন ও সেলিম ভূঁইয়া।

২০০১ থেকে ২০০৬ সালের মধ্যে খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন কানাডিয়ান কোম্পানি নাইকোকে গ্যাস অনুসন্ধান ও উত্তোলন চুক্তি দিতে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে ২০০৭ সালের ডিসেম্বরে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলাটি করে।

মামলার অন্যতম আসামি সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এবং বিএনপি নেতা এ কে এম মোশাররফ হোসেন ২০২০ সালের ১৭ অক্টোবর এবং মওদুদ আহমদ গত বছরের ১৬ মার্চ মারা যান।

২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। ওই চুক্তির মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারের ১৩ হাজার কোটি টাকার বেশি ক্ষতির অভিযোগ এনেছে দুদক।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন