1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ অনেক দূর চলে গেছে : নৌ-প্রতিমন্ত্রী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ অনেক দূর চলে গেছে : নৌ-প্রতিমন্ত্রী

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ১৮৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, রাজনীতির পদ কচুপাতার পানির মতো। বাতাস যেকোনো সময় যেকোনো দিক দিয়ে আসতে পারে, তা পড়ে যেতে পারে।

তিনি বলেন, যতটুকু সময় আমরা থাকি, ততটুকু সময় আমরা চেষ্টা করি মানুষের কল্যাণে ও দেশের কল্যাণে কাজ করতে। আর এসব করি বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ অনেক দূর চলে গেছে।

বুধবার (৬ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে একটি অনলাইন পোর্টালের যুগপূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের উদ্দেশে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, সরকারের সবকিছুতে দায় আছে। আপনারা যারা সাংবাদিকতা পেশায় আছেন তারা আমার চেয়ে প্রধানমন্ত্রীকে বেশি চেনেন। যারা সাংবাদিকতায় কাজ করছেন তাদের কর্মক্ষেত্রের জন্য তিনি অনেক পদক্ষেপ নিয়েছেন। ফলে এ সেক্টরটি অনেক বড় হয়েছে। আমরা যে প্রেস ক্লাবে বসে কথা বলছি, এর জন্যও তিনি অনেক বড় পরিসরে পরিকল্পনা নিয়েছেন।

অনুষ্ঠানে ১৬ ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক আখতার হোসেন, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব দীপ আজাদ ও জুমবাংলার সম্পাদক হাসান মেজর।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন