1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
১৩ ছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ড - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

১৩ ছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ড

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
  • ২৪৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

ইন্দোনেশিয়ার এক শিক্ষককে ১৩ জন ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত। খবর রয়টার্স।

এক ইসলামিক স্কুলের শিক্ষক ছিল অভিযুক্ত হ্যারি উইরাওয়ান। কার বিরুদ্ধে ২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে অন্তত ১৩ জন ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠে। নির্যাতিতাদের বয়স ১২–১৬ এর মধ্যে। তার মধ্যে আটজন নাবালিকা আবার ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

আদালত দোষীকে আজীবন কারাদণ্ডের শাস্তি দিয়েছিল। কিন্তু সরকারি আইনজীবীর সওয়ালের পর আদালত মৃত্যুদণ্ডের সাজা শোনায়।

সোমবার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর অভিযুক্তের আইনজীবী কোনো মন্তব্য করেননি। তবে তারা উচ্চ আদালতে যাওয়ার ভাবনাচিন্তা করছেন।

ওই শিক্ষকের কুকীর্তির কথা ফাঁস হতেই স্কুল তাকে চাকরি থেকে ছাঁটাই করে। এরপর নির্যাতিতার পরিবাররা একযোগে মামলা দায়ের করে।

এক নির্যাতিতার পরিবার জানিয়েছে, ‘আমরা চেয়েছিলাম, আজীবন কারাদণ্ড দেওয়া হোক। সঙ্গে নিয়মিত রাসায়নিক পদার্থ প্রয়োগ করা হোক দোষীর শরীরে। ‌তাতে যন্ত্রণা আরও বেশি পেত অভিযুক্ত।’‌

শিশু সুরক্ষা মন্ত্রীসহ ইন্দোনেশিয়ার সরকারি কর্মকর্তারাও মৃত্যুদণ্ডের আহ্বান জানিয়েছিলেন। তবে দেশটির মানবাধিকার কমিশন মৃত্যুদণ্ডের বিরোধিতা করে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন