1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সরকার গায়ের জোরে ক্ষমতায় থাকতে চায়: ফখরুল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

সরকার গায়ের জোরে ক্ষমতায় থাকতে চায়: ফখরুল

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ৪১১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীন দেশে স্বাধীনভাবে কাজ করতে পারছি না। দেশের মানুষ এখন কথা বলতে পারছে না। তারা সব অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।

তিনি বলেন, ফ্যাসিবাদী সরকার দেশের ওপর চেপে বসে আছে। এখন মুক্তি পেতে হবে। খালেদা জিয়াকে মুক্ত করে জনগণকে এ অবস্থা থেকে মুক্ত করে প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্মরণে রোববার দুপুরে চট্টগ্রামের বিপ্লব উদ্যানের বিপ্লব স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ফখরুল।

তিনি বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের মূল উদ্দেশ্য ছিল স্বাধীনতার সঠিক ইতিহাস জাতির সামনে, নতুন প্রজন্মের সামনে তুলে ধরা। আমরা তা করতে চাই। আজ যারা সরকারে, যারা জনগণের ভোটে নির্বাচিত হয়নি, তারা ইতিহাসকে বিকৃত করেছে।

ফখরুল বলেন, দুর্ভাগ্য, আজ আমাদের কালুরঘাট বেতারকেন্দ্রে যেতে বাধা দেওয়া হচ্ছে। আমি যতটুকু জানি বিএনপিকে সেখানে যেতে মানা করা হয়েছে। এটা দুর্ভাগ্য ছাড়া কিছু নয়। আওয়ামী লীগ সশস্ত্র মাস্তানদের দিয়ে পুরো কালুরঘাট এলাকা দখল করে রেখেছে।

পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, আজ যারা সরকারে তারা ইতিহাস বিকৃত করছে। কালুরঘাট বেতারকেন্দ্র থেকে জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা কেউ অস্বীকার করতে পারবে না। এটা ইতিহাসের কথা। এটি যারা অস্বীকার করে, তারা স্বাধীনতা বা মুক্তিযুদ্ধের ইতিহাসকে অস্বীকার করে।

তিনি বলেন, সরকার গায়ের জোরে ক্ষমতায় থাকতে চায়। মুক্তিযুদ্ধের আসল ইতিহাস সামনে এলে আওয়ামী লীগের রাজনীতি টিকবে না। এজন্য তারা গায়ের জোরে ইতিহাসকে বিকৃত করছে। জনগণের প্রতি আহ্বান, সঠিক ইতিহাসটা জানুন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদসহ বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন