1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুর সাজাপ্রাপ্ত পলাতক আসমী গ্রেপ্তার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে আইওএম-এর অভিবাসন বিষয়ক সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কালকিনি মডেল প্রেসক্লাবে সভাপতি শামিম, সাধারণ সম্পাদক এ আর হাকিম বিশিষ্ট ব্যবসায়ী মো: মিজানুর রহমান বাদলের ইন্তেকাল, নলুয়ায় শোকের ছায়া সম্পূর্ণ সরকারি খরচে ৫টি কোর্সে কারিগরি প্রশিক্ষণের সুযোগ ২০ হাজার শিক্ষার্থীকে সম্মাননা দেবে আঞ্জুমানে তা’লীমুল কুরআন দেশে ২৭ মসলার ৬০টি উচ্চফলনশীল জাত উদ্ভাবন মজুরি বৃদ্ধির দাবিতে ফের পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ নয় বছরের বিরতি ভাঙলেন কনকচাঁপা, সঙ্গে কুমার বিশ্বজিৎ ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার! গভীর রাতে কুকুর কেন কাঁদে? কুসংস্কার নয়, রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা

মাদারীপুর সাজাপ্রাপ্ত পলাতক আসমী গ্রেপ্তার

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ৩৫১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুর র‌্যাব-৮, সিপিসি-৩ ক্যাম্পের একটি অভিযানিক দল ৬ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী শহিদ খান(৩০)কে গ্রেপ্তার করেছে। সোমবার (১ নম্বেভর) মধ্যরাতে মাদারীপুর সদর উপজেলার বিসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। আটকৃত শহিদ খান মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পশ্চিম রাস্তির মৃত শাহেদ খানের ছেলে।
মাদারীপুুর র‌্যাব জানায়, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম এর নেতৃত্বে সোমবার মধ্যরাতে মাদারীপুর জেলার সদর মডেল থানার বিসিক এলাকায় অভিযান পরিচালনা করে মাদারীপুর জেলার সদর থানার জিআর ২৯৭/১৪ এর ৬ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মোঃ শহিদ খানকে গ্রেপ্তার করে।
মাদারীপুর র‌্যাব-৮ কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, আটককৃত আসামীকে মাদারীপুর জেলার সদর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে। এবং র‌্যাব-৮ এর এধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন