1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বোমারু মোতায়েন করছে তালেবান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

বোমারু মোতায়েন করছে তালেবান

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ২১৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

তালেবানরা আত্মঘাতী বোমারুদের একটি বিশেষ ব্যাটালিয়ন তৈরি করেছে যা আফগানিস্তানের সীমান্তে, বিশেষ করে, বাদাখশান প্রদেশে মোতায়েন করা হবে।

আফগানিস্তানের খামা প্রেসের খবরে বলা হয়, প্রদেশের ডেপুটি গভর্নর মোল্লা নিসার আহমদ আহমদী গণমাধ্যমকে উত্তর-পূর্বাঞ্চলীয় বাদাখশানে আত্মঘাতী বোমা হামলাকারীদের একটি ব্যাটেলিয়ন তৈরির কথা বলেছেন।

আহমদী বলেন, এই ব্যাটেলিয়নের নাম লস্কর-ই-মনসুরি (‘মনসুর সেনা’) এবং দেশের সীমান্তে মোতায়েন করা হবে। তিনি আরও বলেন, এই ব্যাটেলিয়ন সাবেক আফগান সরকারের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালানো বাহিনীর মতোই।

‘এই ব্যাটেলিয়নের জন্যই যুক্তরাষ্ট্রের পরাজয় সম্ভব হয়েছিল। এই বাহিনীর সাহসী পুরুষরা বিস্ফোরক কোট পরে আফগানিস্তানে মার্কিন ঘাঁটিতে বিস্ফোরণ ঘটাতো। আক্ষরিক অর্থেই এদের কোন ভয় নেই, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য আত্মত্যাগ করে’।

খামা প্রেস জানায়, লস্কর-ই-মনসুরির পাশাপাশি বদরি ৩১৩ নামের আরেকটি ব্যাটেলিয়নও রয়েছে, যারা কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে মোতায়েন করা সবচেয়ে সজ্জিত এবং আধুনিক সামরিক গ্রুপগুলোর মধ্যে একটি হিসেবে পরিচিত।

খামা প্রেসের মতে, বদরি ৩১৩ সব আত্মঘাতী বোমা হামলাকারীদের নিয়ে গঠিত।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন