1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জাতীয় আর্কাইভ বিল পাস - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

জাতীয় আর্কাইভ বিল পাস

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ১১৫২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

ন্যাশনাল আর্কাইভ অধ্যাদেশ রহিত করে নতুন করে বিস্তারিত বিধি- বিধান সংযোজন করে বৃহস্পতিবার জাতীয় সংসদে বাংলাদেশের জাতীয় আর্কাইভ বিল-২০২১ সংশোধিত আকারে পাস হয়েছে।

বাসস জানায়, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বিলটি পাসের প্রস্তাব করেন।

বিলে আর্কাইভ প্রতিষ্ঠার কার্যক্রম, উপদেষ্টা পরিষদ গঠন, এর কার্যাবলি,মহাপরিচালক নিয়োগ ও তার ক্ষমতা, দায়িত্ব, ক্ষমতা অর্পণ, সংরক্ষণের জন্য সরকারি রেকর্ড নির্বাচন, রেকর্ডে জনগণের অভিগম্যতা, দেশ থেকে পাণ্ডুলিপি, দলিল দস্তাবেজ বিদেশে প্রেরণের ক্ষেত্রে বিধি-নিষেধ,সরকারি ও ব্যক্তিগত রেকর্ড আর্কাইভে স্থায়ীভাবে সংরক্ষণের জন্য জমা রাখা, বার্ষিক প্রতিবেদন, অপরাধ ও দণ্ড, বিধি প্রণয়নের ক্ষমতা এবং তফসিল সংশোধনের ক্ষমতাসহ সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধান করা হয়েছে।

জাতীয় পার্টির মুজিবুল হক, পীর ফজলুর রহমান, শামীম হায়দার পাটোয়ারী, বিএনপির হারুনুর রশীদ, মোশাররফ হোসেন, রুমিন ফারহানা এবং স্বতন্ত্র সদস্য রেজাউল করিম বাবলু বিলের ওপর জনমত যাচাই বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনলে একটি সংশোধন গ্রহণ করা হয়। বাকি প্রস্তাবগুলো কণ্ঠ ভোটে নাকচ হয়ে যায়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন