1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আদালতে হাজির হননি সু চি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

আদালতে হাজির হননি সু চি

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

কারাবন্দী মিয়ানমারের জনপ্রিয় নেত্রী অং সান সু চি (৭৬) অসুস্থতাজনিত কারণে সোমবার আদালতের শুনানিতে হাজির হতে পারেননি।

গত ১ ফেব্রুয়ারি এক সামরিক অভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর থেকে তাকে আটকে রাখা হয়েছে।

তার এক আইনজীবী মিন মিন সো জানান, গতিজনিত অসুস্থতার কারণে মাথা ঘোরার সমস্যায় আক্রান্ত হয়েছেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই নেত্রীর শারীরিক অবস্থার দিকে ‘যত্নসহ’ খেয়াল রাখা হচ্ছে।

রয়টার্সকে এই আইনজীবী বলেন, ‘সু চি গুরুতর অসুস্থ নন। তিনি গাড়ি ভ্রমণে অসুস্থবোধ করছেন। তিনি ওই অনুভূতি সহ্য করতে পারছেন না। বিশ্রাম নিতে চান।’

বাইরের জগতের সঙ্গে সু চির যোগাযোগের একমাত্র মাধ্যম তার আইনি দল। এই দলটি জানিয়েছে, তাদের পক্ষেও তার সঙ্গে দেখা করার সুযোগ সীমিত এবং কর্তৃপক্ষের পর্যবেক্ষণে থাকতে হয়।

করোনাভাইরাস বিধিনিষেধ ভাঙা ও অবৈধভাবে ওয়াকিটকি আমদানি ও নিজের কাছে রাখার মামলায় রাজধানী নেপিডোর আদালতে সু চির বিচার চলছে।

তার বিরুদ্ধে বিশাল অঙ্কের ঘুষ গ্রহণের অভিযোগও তোলা হয়েছে। এ ছাড়া সরকারি গোপনীয়তার আইন লঙ্ঘনের অভিযোগও করা হয়েছে তার বিরুদ্ধে।

সু চির বিরুদ্ধে আনীত সব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন তার আইনজীবী।

শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী সু চি একনায়কত্বের বিরুদ্ধে গত তিন দশক ধরে মিয়ানমারে অহিংস আন্দোলন করছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন