1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ঘৃণ্য চুক্তির মাধ্যমে ক্ষমতা পেয়েছে তালেবান : আইএস - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে আইকনিক কেয়ার পয়েন্ট মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা

ঘৃণ্য চুক্তির মাধ্যমে ক্ষমতা পেয়েছে তালেবান : আইএস

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ১৭৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের চলে যাওয়াকে তালেবানের বিজয় হিসেবে দেখছে না জঙ্গি গোষ্ঠি দায়েশ তথা ইসলামিক স্টেট। তারা বলছে এই বিজয় জিহাদ করে আসেনি বরঞ্চ যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘৃণ্য একটি চুক্তির মাধ্যমেই তালেবানরা ক্ষমতা পেয়েছে।

জাকার্তা ভিত্তিক গবেষণা সংস্থা ইন্সটিটিউট ফর পলিসি অ্যানালাইসিস অফ কনফ্লিক্ট (আইপিএসি)- এর পরিচালক সানা জাফরি বিবিসিকে বলেন, “আইএসপন্থী গোষ্ঠীগুলো তালেবানের বিজয়ের নিন্দা করছে। তারা বলছে এই বিজয় জিহাদ করে আসেনি বরঞ্চ যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘৃণ্য একটি চুক্তির মাধ্যমেই তালেবান ক্ষমতা নিয়েছে। তারপরও তালেবানের বিজয় আল কায়েদার মত গোষ্ঠীগুলোর কাছে বহুদিন পর একটি সুখবর”।

তিনি বলেন “দক্ষিণ-পূর্ব এশিয়ায় উগ্রপন্থীদের পরিচালিত বিভিন্ন সোশাল মিডিয়া চ্যানেলের কথাবার্তা এবং বিভিন্ন বক্তব্য বিবৃতি থেকে এটা পরিষ্কার যে তালেবানের বিজয়ে তারা উৎফুল্ল। এই বিজয় থেকে তারা যে শিক্ষা নিচ্ছে তা হলো ধৈর্য ধরলে ফল মেলে। কোনো সন্দেহ নেই তালেবানের সাফল্য এই অঞ্চলে উগ্রবাদীদের আরো উৎসাহিত করবে”।

কাবুল বিমানবন্দরে গত বৃহস্পতিবার আইএসের সন্ত্রাসী হামলা থেকেই প্রমাণিত হয় যে, আফগানিস্তানে তালেবানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় সেদেশে তৎপর বিভিন্ন উগ্র ইসলামপন্থী গোষ্ঠীগুলোর শক্তির ভারসাম্যে অস্থিতিশীলতা তৈরি হয়েছে।

অনেক বিশেষজ্ঞ মনে করছেন, আফগানিস্তানে এখন আল কায়েদার অবস্থান সংহত হতে পারে। অন্যদিকে, আইএস দ্বারা উদ্বুদ্ধ বিভিন্ন গোষ্ঠী তাদের প্রাসঙ্গিকতা প্রমাণ করার চাপে পড়তে পারে এবং সন্ত্রাসী কর্মাকাণ্ড আরো বাড়িয়ে দিতে পারে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন