1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কাবুলের পথে তালেবানের সর্বোচ্চ নেতা হেবতুল্লাহ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

কাবুলের পথে তালেবানের সর্বোচ্চ নেতা হেবতুল্লাহ

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ৩১৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

তালেবানের সর্বোচ্চ নেতা হেবতুল্লাহ আখুন্দ আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহার থেকে কাবুলের পথে রওনা হয়েছেন।

আফগান বার্তা সংস্থা খামা নিউজ জানিয়েছে, কাবুলের পথে রওনা হওয়ার আগে তিনি কান্দাহারে উপজাতি ও রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।

এদিকে তালেবানের উপ-মুখপাত্র বিলাল করিমি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমি নিশ্চিত করছি, তিনি (হেবতুল্লাহ আখুন্দ) কান্দাহারে পৌঁছেছেন। শিগগিরই জনসমক্ষে আসবেন তিনি।’

রবিবার অজ্ঞাত স্থান থেকে কান্দাহারে পৌঁছান হেবতুল্লাহ। এর আগে তিনি কোথায় ছিলেন বা কোন জায়গা থেকে কান্দাহারে এলেন-এ বিষয়ে কিছু উল্লেখ করেননি বিলাল করিমি।

গত ১৫ আগস্ট কাবুলে তালেবানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর এই প্রথম হেবতুল্লাহর বিষয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খুলল তালেবান।

একটি ছবি ছাড়া তালেবানের সর্বোচ্চ এই নেতাকে আগে কখনো জনসমক্ষে দেখা যায়নি। ধারণা করা হয়, মার্কিন ড্রোন হামলা এড়াতে এই কৌশল নিয়েছিলেন তিনি।

খামা নিউজ জানায়, কাবুলে পৌঁছার পর নতুন সরকার গঠনে উপজাতি ও রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করতে পারেন তালেবানের সর্বোচ্চ নেতা।

আগামী দু-এক সপ্তাহের মধ্যে নতুন সরকার গঠন করা হবে বলে ইতোমধ্যে জানিয়েছেন তালেবান মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন