1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিমানে তিন শিশুর জন্ম - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বিমানে তিন শিশুর জন্ম

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ২৪০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

আফগানিস্তান থেকে পালানোর সময় মার্কিন সামরিক বিমানে সন্তানের জন্ম দিয়েছেন তিন নারী। সোমবার পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে বিষয়টি উল্লেখ করেন মার্কিন আর্মি জেনারেল স্টিফেন লিওন। খবর আল জাজিরা।

গত ২২ আগস্ট টুইটারে এক শিশুর জন্মের খবর প্রকাশ করা হয়। এর সঙ্গে যুক্ত হলো আরও দুই শিশুর জন্ম।

পুরো বিষয়টিকে ‘অবিশ্বাস্য অভিযান’ বলে উল্লেখ করেন বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের সামরিক পরিবহনের এ প্রধান।

ওই সময় লিওন জানান, কমপক্ষে আরও দুটি শিশুর জন্মের খবর পেয়েছেন তিনি। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে পারেননি।

১৫ আগস্ট তালেবানদের হাতে কাবুলের নিয়ন্ত্রণ চলে আসে। এরপর থেকে অনেক নারী-পুরুষ নিরাপত্তার ভয়ে দেশ ছাড়ছে। দেশ ছাড়তে ইচ্ছুক আফগান, বিশেষ করে তাদের সহায়তাকারী স্থানীয়দের জন্য বিমান পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।

শনিবার তেমনই এক সামরিক ফ্লাইটে জার্মানিতে যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটি রামস্টেইনে অবতরণের আগ মুহূর্তে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন এক আফগান মা।

রবিবার টুইটারে মার্কিন বিমানবাহিনীর এক কর্মকর্তা জানান, তালেবানরা আফগানিস্তান দখলের পর দ্বিতীয় পর্বে দেশ ছাড়তে চাওয়া আফগানদের মতো ওই মহিলা সি-১৭ উড়োজাহাজে চড়ে। ফ্লাইটটি মধ্যপ্রাচ্য হয়ে জার্মানিতে যুক্তরাষ্ট্রের বড় ঘাঁটিতে অবতরণ করে।

মার্কিন বিমানবাহিনী আরও জানায়, বিমান মাটি থেকে ২৮ হাজার ফুট (৮,৫২৪ মিটার) উঁচুতে থাকতে বাতাস স্বল্পতার কারণে ওই মায়ের প্রসব জটিলতা শুরু হয়।

পরে বিমানের কমান্ডার সিদ্ধান্ত নেন ভেতরে বাতাসের বৃদ্ধির এবং সকলের সহযোগিতায় ওই মায়ের জীবন রক্ষা হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন