1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
রাস্তায় পড়ে আছে করোনারোগী, তবুও মৃত্যুপুরীতে আশার আলো - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

রাস্তায় পড়ে আছে করোনারোগী, তবুও মৃত্যুপুরীতে আশার আলো

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৩ মার্চ, ২০২০
  • ৪৯০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জীবনঘাতি করোনা মহামারিতে পুরো ইতালি হয়ে ওঠেছে মৃত্যুপুরী। ঘরে ঘরে ঘটেছে প্রাণহানির ঘটনা। এমনকি দেশটির রাস্তাঘাটে করোনা আক্রান্ত রোগীকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখা গেছে । তবে আগের দিন থেকে মৃত্যুর সংখ্য কিছুটা কমে গিয়ে শেষ ২৪ ঘণ্টায় ৬৫১ জন হওয়ায় মৃত্যুপুরির মাঝেও আশার আলো দেখছেন দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা।

উৎপত্তিস্থল চীনে ব্যাপক তাণ্ডব চালিয়ে মৃত্যুদূত করোনা এখন ভূমধ্যসাগরীয় দেশটিতে গত এক মাস ধরে মৃত্যুযজ্ঞ চালাচ্ছে। এরই মধ্যে মৃত্যুর সংখ্যায় চীনকেও ছাড়িয়ে গেছে ইতালি। দেশটিতে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৫ হাজার ৫০০ জনে দাঁড়িয়েছে। আক্রান্তের সংখ্যা ৬০ হাজারের কাছাকাছি।

ইতালির ঘরে ঘরে ঘরে হানা দিয়েছে করোনা। রোববার ইতালির রোমে একটি বাসস্টেশনের পাশে একজন করোনারোগীকে অচেতন হয়ে পড়ে থাকতে দেখা গেছে। পরে তাকে প্যারামেডিকরা এসে উদ্ধার করে নিয়ে যায়

এ পরিস্থিতিতেও দেশটির শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তারা শনিবারের রেকর্ড সংখ্যক মৃত্যু থেকে এদিন কিছুটা কম হওয়ায় আশার আলো দেখছেন। শনিবার দেশটিতে ৭৯৩ জনের মৃত্যু হয়েছিল। নতুন আক্রান্তের সংখ্যাও তুলনামূলকভাবে পরিমিত, এই সংখ্যা বেড়েছে ১০ দশমিক ৪ শতাংশ বেড়েছে।

এদিক ইতালির নাগরিক সুরক্ষা পরিষেবা প্রধান অ্যাঞ্জেলো বোরেলি সাংবাদিকদের বলেন, ‘আজ ঘোষণা করা পরিসংখ্যান গতকালের তুলনায় কম। আমি আশা করি এবং আমরা সবাই আশা করি যে এই পরিসংখ্যান আগামী দিনেও এভাবে কমতে থাকবে। আপনারা হতাশ হবেন না।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন