1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৩ জনের মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৮, মামলা ৫৩ মেসির ১.১ বিলিয়ন সাম্রাজ্য, মাঠের বাইরের আয় কত? গাজার বদলা নিতে চেয়েছিলেন ফ্লাইদুবাইয়ের সহ-পাইলট! তীব্র কটাক্ষের শিকার হয়েছিলেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন শাটডাউনের ‘টুকটাক হুমকি’ সত্ত্বেও বেড়েছে প্রবাসী আয় দেশের রিজার্ভ ৩৬.১২ বিলিয়ন ডলার জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার রাস্তা নাকি নদী! নবীনগরের বানিয়াচং মোড় থেকে দীর্ঘসাইর রাস্তার বেহাল দশায় জন দুর্ভোগ চরমে পঞ্চগড়ে ২০৩ কোটি টাকা ব্যায়ে হচ্ছে ২য় করতোয়া সেতু, অনুমোদনের খবরে মিষ্টি বিতরণ তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৩ জনের মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ৩৪৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ডেস্ক রিপোর্ট।।

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ১৩ জন মারা গেছেন। একই সময়ে নতুন করে ৫০৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

সোমবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৩৭১ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৩৭৪ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ১৩৩ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের পাঁচজন শহরের, অপর আটজন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

আগের দিন চট্টগ্রামে ৯৩৩ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ছিল ৩১ শতাংশ। এদিন চট্টগ্রামে করোনায় ১৫ ব্যক্তির মৃত্যু হয়।

সরকারি হিসাবে, চট্টগ্রামে এখন পর্যন্ত ৯১ হাজার ২৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন মোট ১ হাজার ৭২ জন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন