1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
লকডাউনে যাবে না যুক্তরাষ্ট্র: ফাউচি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

লকডাউনে যাবে না যুক্তরাষ্ট্র: ফাউচি

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ২০৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

অতি সংক্রামক ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে করোনাভাইরাসের (কভিড-১৯) সংক্রমণ বেড়ে যাওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্র লকডাউনে ফিরে যাবে না।

দেশটির শীর্ষ বিজ্ঞানী অ্যান্থনি ফাউচি স্থানীয় সময় রবিবার এ কথা বলেছেন।

সংক্রমণ রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা।

এবিসি’র ‘দিস উইক’কে তিনি বলেন, যথেষ্ট লোককে টিকা দেওয়ায় গত শীতের তীব্র সংক্রমণের পুনরাবৃত্তি এবার হবে না।

এর আগে ডেল্টার সংক্রমণ বাড়ায় বাইডেন চলতি সপ্তাহে বলেছিলেন, যুক্তরাষ্ট্র সম্ভবত কিছু বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে।

কিন্তু ফাউচি বলছেন, ‘আমি মনে করছি না যে, আমরা আবারও লকডাউনে যাচ্ছি।’

এদিকে অতি সংক্রামক ডেল্টা ধরনের কারণে চীন ও অস্ট্রেলিয়াসহ বিশ্বের অনেক দেশই নতুন করে লকডাউন জারি করেছে।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র তাদের পূর্বের সিদ্ধান্ত পরিবর্তন করে চলতি সপ্তাহে বলেছে, যারা টিকার পুরো ডোজ গ্রহণ করেছেন, তাদেরকেও উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় ইনডোরেও মাস্ক পরতে হবে।

তবে মাস্কের এ পরিবর্তিত নীতির কারণে টিকা নিয়ে আস্থার সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কার প্রেক্ষিতে ফাউচি তার অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছেন, টিকা নেওয়া লোকজনের করোনার ঝুঁকি কম। সংক্রমিত হলেও তাদের মৃত্যু কিংবা হাসপাতালে যাওয়ার মতো পরিস্থিতি হবে না।

তিনি বলেন, টিকা যারা নেয়নি, তাদের মধ্যেই আমরা সংক্রমণ ছড়াতে দেখছি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন