1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
চীনে করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় তা নিয়ন্ত্রণে জোর প্রচেষ্টা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

চীনে করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় তা নিয়ন্ত্রণে জোর প্রচেষ্টা

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ২১৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

চীনে করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণ বেড়ে যাওয়ায় তা নিয়ন্ত্রণে জোর প্রচেষ্টা চলছে।

এদিকে দেশটির কর্মকর্তারা সংক্রমণ বেড়ে যাওয়ার জন্য করোনার ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টকে দায়ী করেছেন।

চীনের ১৪টি প্রদেশে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়েছে। দেশটিতে জুলাই মাসে উপসর্গমূলক সংক্রমণের সংখ্যা ৩২৮ হয়েছে, যা ফেব্রুয়ারি থেকে জুন এ সময়ের সংখ্যার সমান।

এক প্রেস ব্রিফিংয়ে ন্যাশনাল হেলথ কমিশনের মুখপাত্র মি ফেং বলেছেন, বর্তমানে সংক্রমণের প্রধান ভ্যারিয়েন্টই হলো ডেল্টা। এটি ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে।

চীনের উহানে ২০১৯ সালের শেষ দিকে করোনাভাইরাসের প্রথম প্রাদুর্ভাব ঘটে। চীন খুবই সাফল্যের সঙ্গে ভাইরাসটি নিয়ন্ত্রণে সক্ষম হয়। কিন্তু নতুন ভ্যারিয়েন্টের এই ভাইরাস নিয়ন্ত্রণে দেশটিকে এখন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে।

চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিং বিমানবন্দর থেকে ডেল্টা ভ্যারিয়েন্টটি ছড়িয়ে পড়ে। বর্তমানে ওই প্রদেশের শত শত লোক লকডাউনে রয়েছে।

তবে তীব্র সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টের পাশাপাশি চীনে পর্যটন মৌসুম হওয়ায় সংক্রমণের ঝুঁকি অনেক বেশি বেড়ে গেছে।

শনিবার নতুন করে আরও দু’টি প্রদেশে সংক্রমিত রোগী পাওয়া গেছে। এ দু’টি প্রদেশ হলো ফুজিয়ান ও শানজি।

চাইনিজ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের ভাইরাসবিদ ফেং জিজিয়ান বলেছেন, ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কভিড টিকার কার্যকারিতা কিছুটা কমেছে। তবে বর্তমানের এই টিকা এখনো ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে যথেষ্ট কার্যকরী।

এদিকে চীনে দেশজুড়ে এ পর্যন্ত একশ’ কোটি ৬০ লাখ ডোজ টিকা দেওয়া হয়েছে।

স্বাস্থ্য কর্মকর্তারা আশা করছেন, চলতি বছরের শেষ নাগাদ ৮০ শতাংশ লোককে টিকার আওতায় আনা সম্ভব হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন