1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিএনপি দেশের মানুষের জন্য রাজনীতি করে না : আ ফ ম বাহাউদ্দীন নাছিম - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের লেকেরপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ,স্বস্তিতে মানুষ মাদারীপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি মাদারীপুরে ৬০৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মাদারীপুরে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত মাদারীপুরে ডিবির বিশেষ অভিযানে ৯৪০ পিস ইয়াবাসহ ১৬ মাদক কারবারি গ্রেফতার পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা

বিএনপি দেশের মানুষের জন্য রাজনীতি করে না : আ ফ ম বাহাউদ্দীন নাছিম

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ২৫০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

বিএনপি দেশের মানুষের জন্য রাজনীতি করে না বলে অভিযোগ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেছেন, এই করোনার সময়েও তারা মানুষের পাশে দাঁড়ায়নি।

শনিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে অসহায় দুস্থ, দিনমজুরের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপির রাজনীতি হচ্ছে বিশৃঙ্খলা, অপরাজনীতি, দুর্নীতি ষড়যন্ত্র, সন্ত্রাসী কায়দার রাজনীতি। তারা মানুষের জন্য কোন দিন রাজনীতি করেনি। এ কারণে দেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। তাই এই করোনার মধ্যেও বিএনপি জামাত ষড়যন্ত্রকারী গোষ্ঠী গুজব-অপপ্রচারে লিপ্ত হয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করছে।

তিনি বলেন, বিএনপি অপপ্রচার গুজবের মাধ্যমে দেশের মানুষকে অন্ধকার ও হতাশায় নিমজ্জিত করে খারাপ পরিস্থিতি দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বিশেষত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অপপ্রচার গুজব ছড়িয়ে মানুষকে হতাশা দিকে ঠেলে দিচ্ছে। ধর্মান্ধ সাম্প্রদায়িক রাজনীতি সৃষ্টি করার পাঁয়তারা করছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, অতীতের মতো এখনো বিএনপি-জামাত সাম্প্রদায়িক শক্তির ওপর ভর করছে। যারা দেশের বিরুদ্ধে এসব করছে, এসব করার মধ্যে দিয়ে তারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। তারা মূলত রাজনীতিবিদ নামের কলঙ্ক। গুজব অপপ্রচার ছড়িয়ে তারা রাজনৈতিক ফায়দা লুটতে চায়, ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। তাদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না।

কৃষিবিদ ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ড. শহীদুর রশীদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিবিদ ইনস্টিটিউশনের মহাসচিব খায়রুল আলম প্রিন্স, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম কামরুজ্জামান, কৃষিবিদ ইনস্টিটিউশনের দপ্তর সম্পাদক এম এম মিজানুর রহমান, কোষাধ্যক্ষ এম আমিনুল ইসলাম প্রমুখ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন