1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ভারতে ট্রেনে কাটা পড়ে ১৬ শ্রমিক নিহত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

ভারতে ট্রেনে কাটা পড়ে ১৬ শ্রমিক নিহত

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ৮ মে, ২০২০
  • ৪৭৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

প্রাণঘাতী করোনার কারণে ভারতজুড়ে চলছে লকডাউন। আর এই লকডাউনে কাজ না থাকায় হেঁটে নিজেদের বাড়ি ফিরছিলেন মধ্যপ্রদেশের ২১ জন শ্রমিক। তবে শুক্রবার (৮ মে) সকালে মহারাষ্ট্রের আওরঙ্গাবাদে মালবাহী ট্রেনে কাটা পড়ে ওই শ্রমিকদের মধ্যে ১৬ জনের মৃত্যু হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ২১ জন পরিযায়ী শ্রমিকের একটি দল রেললাইন ধরে হেঁটে যাচ্ছিলেন। পরে ক্লান্ত হয়ে করমাদের কাছে রেললাইনের ওপরই ঘুমিয়ে পড়েন তারা। শুক্রবার স্থানীয় সময় ভোর সোয়া ৫টায় মালবাহী একটি ট্রেন তাদের ওপর দিয়ে চলে যায়।

এক টুইটে রেলমন্ত্রী জানান, শ্রমিকদের রেললাইনের ওপর শোয়া অবস্থায় দেখতে পেয়ে চালক ট্রেন থামানোর চেষ্টা করে ব্যর্থ হন।

তিনি বলেন, ভোরে ট্র্যাকের ওপর কয়েকজন শ্রমিককে দেখতে পেয়ে মালবাহী ট্রেনের লোকো পাইলট ট্রেন থামানোর চেষ্টা করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত সেটি করতে পারেননি। পরে বদলাপুর ও করমাদ স্টেশনের মাঝামাঝি পারভানী-মনমাদ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করে আওরঙ্গবাদ সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ দুর্ঘটনাটি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

আরেক টুইটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, মহারাষ্ট্রের আওরঙ্গবাদে রেল দুর্ঘটনায় শ্রমিকদের মৃত্যুতে আমি অত্যন্ত মর্মাহত। রেলমন্ত্রী শ্রী পীযুষ গোয়ালের সঙ্গে কথা হয়েছে। তিনি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। এ কার্যক্রমে প্রয়োজনীয় সব সহায়তা দেওয়া হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন