1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বাংলাদেশিদের দায়ী করা সেই ব্রিটিশ শিক্ষিকার পদত্যাগ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

বাংলাদেশিদের দায়ী করা সেই ব্রিটিশ শিক্ষিকার পদত্যাগ

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ২৪৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

প্রাইমারি স্কুলে করোনা ছড়ানোর জন্য ‘কয়েকটি বাংলাদেশি পরিবারকে’ দায়ী করা ব্রিটেনের সান্ডারল্যান্ডের রিচার্ড অ্যাভিনিউর প্রধানশিক্ষিকা কারেন টড শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হলেন। দায়িত্ব ছেড়ে আগেভাগে অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

গত বছর নভেম্বরে কারেন টড বাংলাদেশি শিক্ষার্থীদের পরিবারের কাছে চিঠি লিখে বলেন, ‘আপনাদের দায়িত্বজ্ঞানহীন আচরণে করোনার ঝুঁকি বাড়ছে।’

চিঠিতে তিনি দাবি করেন, ‘অনেক পরিবার আইন অমান্য করে মেহেদি রাতের আয়োজন করছে। আইনের বিপক্ষে গিয়ে বিয়ের আয়োজন করছে। একই গাড়িতে চলছে। মাস্ক পরছে না। করোনা টেস্টের রেজাল্টের অপেক্ষায় থাকার সময় বাচ্চাদের স্কুলে পাঠাচ্ছে।’

ওই চিঠি নিয়ে বাংলাদেশি কমিউনিটির মানুষেরা ক্ষোভে ফেটে পড়েন। শুরু হয় আলোচনা-সমালোচনা। স্থানীয় প্রশাসন শেষ পর্যন্ত তদন্তের ঘোষণা দেয়। টড আবার চিঠি লিখে ক্ষমা চান। এরপর পাঁচমাসের মতো আর স্কুলে যাননি তিনি। গত মে মাসে ক্লাসে ফিরলেও বাংলাদেশি কমিউনিটির প্রতিবাদের মুখে সম্প্রতি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। খবর ডেইলি মেইলের।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, এই অঞ্চলে প্রায় ৭ হাজার বাংলাদেশির বসবাস। তাদের অধিকাংশ পরিবারের বাচ্চারা টডের শিক্ষার্থী।

বিতর্কিত সেই চিঠির পর নতুন আরেকটি চিঠিতে গত বছর টড বলেন, ‘বাংলাদেশি পরিবারগুলোর কাছে আমি ক্ষমাপ্রার্থী। কেউ আহত হলে সব দায় আমি নিচ্ছি।’

‘কিন্তু আমি মনে করি এটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি নিজেকে প্রশ্ন করেছি, যে প্রাপ্তবয়স্করা পজিটিভ হচ্ছেন, তারা কীভাবে দায়িত্বজ্ঞানহীন আচরণ করতে পারেন।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন