1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আগামী বছরের এপ্রিল মাসে ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

আগামী বছরের এপ্রিল মাসে ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচন

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ২৩৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

আগামী বছরের এপ্রিল মাসে ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সরকারি মুখপাত্র গ্যাব্রিয়েল অটাল একথা জানান।

দুই দফা নির্বাচনের মধ্য দিয়ে পাঁচ বছরের মেয়াদে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে থাকেন। প্রথম দফায় প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ভোট পাওয়া দুই প্রার্থী দ্বিতীয় দফার নির্বাচনে অংশগ্রহণ করেন।

সর্বশেষ ২০১৭ সালের নির্বাচনে মধ্যপন্থী ইমানুয়েল মাখোঁ কট্টর ডানপন্থী নেতা মেরিন লি পেন’কে পরাজিত করেন।

মাখোঁ দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচনে দাঁড়াতে পারেন বলে ব্যাপকভাবে ধারণা করা হলেও তিনি এখন পর্যন্ত তার প্রার্থিতা ঘোষণা করেননি।

এদিকে লি পেন তৃতীয় বারের মতো ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন এবং দেশটির আগামী নির্বাচনেও তিনি মাখোঁর প্রধান প্রতিদ্বন্দ্বী হবেন বলে ধারণা করা হচ্ছে।

এএফপি জানিয়েছে, এ বারের নির্বাচনে মূলধারার ডানপন্থী প্রার্থী ভালো ভোট পাবেন বলে ধারণা করা হচ্ছে।

সাবেক শ্রমমন্ত্রী জাভির বার্ট্রান্ড রক্ষণশীল মধ্যপন্থীদের ভোট পাওয়ার ক্ষেত্রে মাখোঁকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারেন বলে মনে করা হচ্ছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের দুই মাস পর ২০২২ সালের ১২ ও ১৯ জুন আইনসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন