1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
রাজনীতিক ফ্রেডি গুয়েভারা আটক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

রাজনীতিক ফ্রেডি গুয়েভারা আটক

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ২২৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

ভেনেজুয়েলার বিরোধী রাজনীতিক ফ্রেডি গুয়েভারাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাস ও দেশদ্রোহিতার অভিযোগ আনা হচ্ছে।

বিরোধী নেতা হুয়ান গুয়াইদোর ঘনিষ্ঠ ফ্রেডি গুয়েভারাকে স্থানীয় সময় সোমবার বলিভেরিয়ান ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিসের সদস্যরা আটক করেছে।

অ্যাটর্নি জেনারেল তারেক সাব এক বিবৃতিতে বলেন, কলম্বিয়ান সরকারের সঙ্গে সম্পর্কিত চরমপন্থী ও আধা সামরিক গ্রুপের সঙ্গে যোগসাজশ থাকায় তাতে আটক করা হয়েছে।

কারণ, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাল মিলিয়ে এরাও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তীব্রভাবে সমালোচনা করে আসছে।

সাব বলেন, ফ্রেডি গুয়েভারার বিরুদ্ধে সন্ত্রাস, সাংবিধানিক নীতির ওপর আক্রমণ এবং অপরাধ ও দেশদ্রোহিতার যড়যন্ত্রের অভিযোগ আনা হবে।

গুয়াইদোর নেতৃত্বে ২০১৫ সালে পার্লামেন্টে নির্বাচনে বিজয়ী হন ফ্রেডি গুয়েভারা। ওই সময় পার্লামেন্টের নিয়ন্ত্রণ ছিল বিরোধীদের হাতে। এরপর ২০১৭ সালের এপ্রিল ও জুলাইয়ে মাদুরোকে ক্ষমতাচ্যুত করার বিক্ষোভে সহিংতার উস্কানির অভিযোগ আনা হয়েছিল ফ্রেডি গুয়েভারার বিরুদ্ধে। ওই সহিংসতায় ১২৫ জনের প্রাণহানি ঘটে।

প্রসিকিউটর কার্যালয় তার বিরুদ্ধে অভিযোগের অনুমোদন দিলে তিনি চিলি দূতাবাসে আশ্রয় নেন। এরপর মাদুরো তাকে ক্ষমা করে দিলে তিনি গত সেপ্টেম্বরে মুক্তি পান।

গত সপ্তাহে কারাকাসের আশপাশে সহিংস সংঘর্ষের জন্য সরকার ফ্রেডি গুয়েভারা ও তার রাজনৈতিক মেন্টর লিউপলদো লোপেজকে দায়ী করছে। লোপেজ বর্তমানে স্পেনে নির্বাসিত। ওই সংঘর্ষে অন্তত ২৬ জনের প্রাণহানি ঘটে।

সাবেক ছাত্রনেতা ৩৫ বছর বয়সী ফ্রেডি গুয়েভারার কথা উল্লেখ না করে মাদুরো বলেছেন, তারা নিজেদের গণতান্ত্রিকতার আড়ালে অপরাধীদের সঙ্গে সখ্য গড়ে তুলছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন