1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
অভিবাসী আফগানদের বহিষ্কার না করতে ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

অভিবাসী আফগানদের বহিষ্কার না করতে ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ১৮২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

অভিবাসী আফগানদের আগামী তিন মাস জোরপূর্বক বহিষ্কার না করতে ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে আফগানিস্তান।

তালেবান হামলা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে দেশটির সরকার এ আহ্বান জানিয়েছে। খবর: বাসস।

দেশটির শরণার্থী ও পুনর্বাসন মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বেড়ে যাওয়া তালেবান সন্ত্রাসীদের হামলা এবং করোনার তৃতীয় দফার সংক্রমণের কারণে বড় ধরনের সামাজিক ও অর্থনৈতিক অস্থিরতা তৈরি হচ্ছে।

এতে বলা হয়, এ প্রেক্ষিতে সরকারের সিদ্ধান্ত- আশ্রয় দেওয়া দেশগুলো যেন আফগান শরণার্থীদের অন্তত আগামী তিন মাস জোর করে বহিষ্কার না করে।

বিবৃতিতে আরও বলা হয়, ইউরোপ থেকে আফগানদের ফিরে আসা উদ্বেগজনক।

জাতিসংঘ শরণার্থী সংস্থার তথ্য মতে, ২০১৮ সাল থেকে আফগানিস্তানের প্রায় ২৫ লাখ রেজিস্টার্ড শরণার্থী রয়েছে যা বিশ্বের শরণার্থী জনসংখ্যার দ্বিতীয় বৃহত্তম।

এদিকে আফগানিস্তানে রোববার এক হাজারেরও বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়।

মহামারী শুরুর পর এ পর্যন্ত প্রায় এক লাখ ৩৫ হাজার আফগান করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন পাঁচ হাজার সাতশ’রও বেশি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন