1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সুদানের গুরুত্বপূর্ণ রেড সী বন্দর নগরীতে বিস্ফোরণে নিহত ৪ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

সুদানের গুরুত্বপূর্ণ রেড সী বন্দর নগরীতে বিস্ফোরণে নিহত ৪

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ২১১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

সুদানের গুরুত্বপূর্ণ রেড সী বন্দর নগরীতে বোমা বিস্ফোরণে কমপক্ষে চারজন নিহত হয়েছে।

রবিবার চিকিৎসকদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ কথা জানিয়েছে।

পোর্ট সুদানের একটি ব্যস্ত ক্রীড়া ক্লাবে শনিবার রাতে এ বিস্ফোরণ ঘটায় কারা জড়িত তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সুদান চিকিৎসক কেন্দ্রীয় কমিটির এক বিবৃতিতে বলা হয়, ‘আল-আমিন ক্লাবে বোমা বিস্ফোরণে চারজন প্রাণ হারিয়েছে।’

এতে আরও বলা হয়, সেখানে বন্দুক হামলা বা ছুরিকাঘাতে আরও তিনজন আহত হয়েছে।

এদিকে বিস্তারিত উল্লেখ না করে ওই কমিটি আরও জানায়, ‘এ বন্দর নগরীর একটি হোটেল লক্ষ্য করে আরেকটি হামলা চালানোর চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়।’

পোর্ট সুদানে সাম্প্রতিক সময়ে উত্তেজনা অনেক বেড়েছে। এতে সেখানে নিরাপত্তাহীনতা বৃদ্ধি পাওয়ায় সরকার বিরোধী বিক্ষোভকারীরা বিভিন্ন সড়ক বন্ধ করে দিয়েছে।

চিকিৎসক কমিটি শনিবারের ঘটনার জন্য ‘উপজাতি দ্বন্দ্বকে’ দায়ী করেছে। নিরাপত্তা বাহিনীকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে তারা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন