1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আফগানিস্তান কূটনীতিক ও নিরাপত্তা রক্ষীদের সরিয়ে আনলো ভারত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

আফগানিস্তান কূটনীতিক ও নিরাপত্তা রক্ষীদের সরিয়ে আনলো ভারত

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ২২৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

আফগানিস্তানে সরকারি বাহিনীর সঙ্গে তালেবান যোদ্ধাদের লড়াই তীব্রতর হওয়ায় দেশটির কান্দাহার প্রদেশ থেকে নিজেদের কূটনীতিক ও নিরাপত্তা রক্ষীদের প্রত্যাহার করে নিয়েছে ভারত।

কান্দাহার থেকে প্রায় ৫০ জন ভারতীয় কূটনীতিক ও নিরাপত্তারক্ষীকে নিয়ে নয়াদিল্লি ফিরেছে ভারতীয় বিমান বাহিনীর বিশেষ বিমান।

শনিবার ভারত জানায়, এই মুহূর্তে আফগানিস্তানের রাজধানী কাবুল, কান্দাহার ও মাজার-ই-শরিফে ভারতীয় মিশন বন্ধ রাখা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার কার্যক্রম শুরু হবে।

যদিও আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছিল, এই সংঘর্ষের ফলে ভারতীয় কূটনীতিকদের যাতে কোনো সমস্যা না হয়, সে দিকে সব রকমের নজর রাখা হচ্ছে।

আনন্দবাজারের দাবি, আফগানিস্তানের দক্ষিণে কান্দাহার ও হেলমান্দ প্রদেশে তালেবান যোদ্ধাদের সঙ্গে প্রায় সাত হাজার লস্কর-ই-তৈয়্যেবার জঙ্গি যোগ দিয়েছে। ফলে সংঘর্ষ বেড়েই চলেছে।

আফগান সেনা কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার কান্দাহার শহরে প্রবেশ করেছে তালেবান যোদ্ধারা। এরপর বেশ কয়েকটি এলাকা নিজেদের দখলে নিয়ে নেয় তারা।

আফগান সেনাদের দাবি, এখন পর্যন্ত সংঘর্ষে ৭০ জন তালেবান যোদ্ধা নিহত হয়েছে। তাদের হাতে বন্দি প্রায় দু’হাজার পরিবারকে মুক্ত করে সুরক্ষিত স্থানে নিয়ে আসা হয়েছে।

আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার শুরু করলে তালেবান যোদ্ধাদের হামলা তীব্রতর হয়। এখন পর্যন্ত তারা দেশটির ৮৫ ভাগ দখলে নিয়েছে বলে দাবি করেছেন তালেবান মুখপাত্র।

তালেবান কয়েকটি গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং নিয়ন্ত্রণে নিয়েছে। তবে কয়েকটি প্রাদেশিক শহরে হামলা চালালেও এখন পর্যন্ত কোনোটি পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে পারেনি তারা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন