1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
চলতি বছর ৫৩৬ ডেঙ্গু রোগী শনাক্ত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

চলতি বছর ৫৩৬ ডেঙ্গু রোগী শনাক্ত

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ২৯০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।। 

চলতি বছরের জানুয়ারি থেকে মঙ্গলবার পর্যন্ত সারা দেশে ৫৩৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তবে এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত কোরো মৃত্যুর তথ্য জানা যায়নি।

বুধবার অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ কথা জানানো হয়। বুলেটিনে অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক নাজমুল ইসলাম বলেন, বৃষ্টিতে পানি জমে থাকছে। এ কারণে ডেঙ্গুর বাহক এডিস মশা কিছুটা বাড়ছে।

নাজমুল ইসলাম বলেন, করোনাভাইরাসের প্রতি বেশি নজর দেওয়া হচ্ছে। কিন্তু ডেঙ্গুকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই। তিনি সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন।

বুলেটিনে বলা হয়, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দেশে কবে আসবে সে ব্যাপারে অধিদপ্তর নিশ্চিত নয়। তবে যখনই আসুন, যারা আগে এই টিকার প্রথম ডোজ নিয়েছেন, কিন্তু দ্বিতীয় ডোজ নেননি, তাদের অগ্রাধিকারের ভিত্তিতে এই টিকা দেওয়া হবে। এতে বলা হয়, সুরক্ষা অ্যাপ চালু হয়েছে। ৩৫ বছর তদূর্ধ্ব যে কেউ টিকার জন্য নিবন্ধন করতে পারবেন।

নাজমুল ইসলাম বলেন, এক সঙ্গে অনেকেই এখন নিবন্ধনের চেষ্টা করছেন। এ কারণে সার্ভারে কিছুটা সমস্যা হচ্ছে। এই সমস্যা কেটে যাবে বলে উল্লেখ করেন তিনি।

স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র বলেন, স্বাভাবিক সময়ে দেশে প্রতিদিন ৫০ থেকে ৭০ মেট্রিক টন অক্সিজেন লাগে। এখন লাগছে আড়াই থেকে তিন গুন বেশি। তিনি বলেন, করোনা রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন