1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
প্রধানমন্ত্রী পাঠালেন আম, আনারস পাঠাবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

প্রধানমন্ত্রী পাঠালেন আম, আনারস পাঠাবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ২৩৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
সোমবার বিকেলে নিজ দফতরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার গ্রহণ করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব

অনলাইন ডেস্ক |

ভারতের সীমান্তবর্তী রাজ্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে হাড়িভাঙা আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পাঠানো আম এরই মধ্যে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়েছে। আম পেয়ে বঙ্গবন্ধু কন্যার জন্য ত্রিপুরার প্রসিদ্ধ কুইন ভ্যারাইটি আনারস পাঠানোর ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

সোমবার (৫ জুলাই) ভারতের আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, সোমবার (৫ জুলাই) সকালে ৩০০ কেজি আম আখাউড়া সীমান্তে পৌঁছালে সীমান্তের জিরো পয়েন্টে তা গ্রহণ করেন ভারতের ত্রিপুরা রাজ্যে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার মোহাম্মদ জোবায়েদ হোসেন।

ওইদিন বিকেলে সহকারী হাইকমিশনার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সঙ্গে তার দফতরে সৌজন্য সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে আম হস্তান্তর করেন।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী উপহার গ্রহণ করেন এবং প্রধানমন্ত্রীকে উপহারের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। একইসঙ্গে মুখ্যমন্ত্রী বিপ্লব ত্রিপুরার প্রসিদ্ধ কুইন ভ্যারাইটি আনারস প্রধানমন্ত্রীর জন্য উপহার হিসেবে পাঠানোর ঘোষণা দেন।

এ সময় সহকারী হাইকমিশনের প্রথম সচিব রেজাউল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন