1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কানাডায় দাবানল নিয়ন্ত্রণে সেনাবাহিনী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

কানাডায় দাবানল নিয়ন্ত্রণে সেনাবাহিনী

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ২২৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

১৭০টিরও বেশি দাবানল নিয়ন্ত্রণে এবং শহরগুলো খালি করার জন্য সহায়তা দিতে শনিবার থেকে সেনাবাহিনী প্রস্তুত রেখেছে কানাডা।

তীব্র তাপদাহ ও শুষ্ক আবহাওয়ায় দেশটিতে ছড়িয়ে পড়ছে দাবানল। দীর্ঘ এবং চ্যালেঞ্জিং গ্রীষ্ম মোকাবিলায় সকলকে সতর্ক করেছে অটোয়া সরকার।

অন্তত ১৭৪টি দাবানলে জ্বলছে কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলম্বিয়া। তার মধ্যে ৭৮টি ছড়িয়ে পড়েছে গত দুই দিনে। বেশির ভাগ দাবানল সৃষ্টি হয়েছে তীব্র বজ্রপাতের কারণে।

ব্রিটিশ কলম্বিয়ার ওয়াইল্ডফায়ার সার্ভিসের প্রাদেশিক অপারেশন প্রধান ক্লিফ চ্যাপমান বলেন, ‘আমরা প্রায়  ১২ হাজারের মতো বজ্রপাত দেখেছি গতকাল।’

জননিরাপত্তা মন্ত্রী বিল ব্লেয়ার শুক্রবার জানান, ব্রিটিশ কলম্বিয়ায় শুষ্ক আবহাওয়া এবং তীব্র তাপদাহ অস্বাভাবিক অবস্থায় রয়েছে। এতে বোঝা যায়, আমরা দাবানলের প্রাথমিক অবস্থায় রয়েছি এবং আমাদের দীর্ঘসময় গ্রীষ্মের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

দাবানলে ব্রিটিশ কলম্বিয়া থেকে প্রায় এক হাজারের বেশি লোক অন্যত্র পালিয়ে গেছে। নিখোঁজ আরও অনেকে।

ব্রিটিশ কলম্বিয়ার মেডিকেল এক্সামিনার’স অফিস জানিয়েছে, গত সপ্তাহে ৭১৯ জনের মৃত্যু হয়েছে। যা পূর্ববর্তী মৃত্যুর তিনগুণ বেশি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন