1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জাহাজে বিস্ফোরণ, ক্ষেপণাস্ত্র হামলা কি না তদন্তে ইসরায়েল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

জাহাজে বিস্ফোরণ, ক্ষেপণাস্ত্র হামলা কি না তদন্তে ইসরায়েল

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৩০৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

সৌদি আরব থেকে সংযুক্ত আরব আমিরাতগামী লাইবেরিয়ান পতাকাধারী একটি কার্গো জাহাজ ভারত মহাসাগরে হামলার শিকার হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল এবং দেশটির সংবাদমাধ্যম। এটি ক্ষেপণাস্ত্র হামলা কি না, সে বিষয়ে তদন্তের ঘোষণা দিয়েছে তারা।

ইসরায়েলের এন১২ টেলিভিশন জানিয়েছে, হামলায় নাবিকেরা আহত হননি, জাহাজেরও খুব একটা ক্ষতি হয়নি। হামলার ভেতরই যাত্রা অব্যাহত রাখেন তারা।

ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ থেকে হামলার জন্য ইরানকে সন্দেহ করা হচ্ছে।

লেবাননের ইরানপন্থি টিভি চ্যানেল আল মায়েদিন প্রথমে হামলার বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে। অজ্ঞাত অস্ত্রে হামলা চালানো হয় বলে প্রতিবেদনে উল্লেখ ছিল।

আল-জাজিরা জানিয়েছে, জাহাজটি আগে দেখা যায় জেদ্দায়। এখন দুবাই উপকূলে।

এই সমুদ্রসীমায় ইরান এবং ইসরায়েল দীর্ঘদিন ধরে বিরোধে জড়িয়ে আছে। প্রায়ই একে অন্যের নৌযানে হামলা চালায় তারা।

ইসরায়েলের মালিকানাধীন নৌযান গত ফেব্রুয়ারি এবং এপ্রিলে হামলার শিকার হয়। পরে এপ্রিলে আবার ইরানের নৌযান হামলার কবলে পড়ে।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে তখন বলা হয়, ইসরায়েল যুক্তরাষ্ট্রকে জানিয়েছে হামলা তারা করেছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন