1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার ক্ষতিকর প্রভাব শিক্ষার্থীদের মানসিক সুস্থতায় - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত সিন্ডিকেট নির্মুল করা হবে। সবার জন্য সমান সেবা নিশ্চিত করতে -ফরহাদ হোসেন আজাদ আল-কায়েদা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা আমাদের গোপন করার কিছু নেই: নজরুল ইসলাম খান তৈরি পোশাক খাতে রফতানি সক্ষমতা বাড়াতে নেদারল্যান্ডসের সঙ্গে সমঝোতা

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার ক্ষতিকর প্রভাব শিক্ষার্থীদের মানসিক সুস্থতায়

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ১৯৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

স্কুল বন্ধ থাকায় শিশু ও তরুণদের মানসিক সুস্থতায় ক্ষতিকর প্রভাব পড়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও।

ইউনিসেফ এবং ইউনেস্কোর সঙ্গে ডব্লিউএইচও’র ইউরোপের পরিচালক হান্স ক্লুগ এক যৌথ বিবৃতিতে এ কথা বলেছেন। খবর: বাসস।

তিনি বলেন, ‘সংক্রমণ হ্রাসে এবং স্কুল বন্ধ রাখার পরিস্থিতি এড়াতে গ্রীষ্মের মাসগুলো ব্যবস্থা গ্রহণে সরকারগুলোর জন্য একটা সুযোগ।’

ক্লুগ বলেন, ‘স্কুল বন্ধ রাখায় স্কুলশিশু ও তরুণদের শিক্ষা, সামাজিক ও মানসিক সুস্থতার ওপর ক্ষতিকর প্রভাব আমরা দেখেছি।’

তিনি বলেন, ‘আমরা এই মহামারীকে মেনে নিয়ে শিশুদের শিক্ষা ও উন্নয়ন ছিনিয়ে নিতে পারি না।’

ইউরোপীয় অঞ্চলের দেশগুলোকে ড্রপআউটের হার হ্রাসের সমাধান  এবং অনলাইন শিক্ষার সঙ্গে জড়িত শিক্ষার্থীদের স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব মোকাবিলারও আহ্বান জানান এই কর্মকর্তা।

অনলাইনে স্কুল শিক্ষার্থীদের ওপর ক্ষতিকর প্রভাব এড়াতে এমনকি কোনো সংক্রমণ শনাক্ত না হলেও স্কুল শিক্ষার্থীদের  কভিড-১৯ টেস্ট করার আহ্বান জানিয়েছে ডব্লিউএইচও।

এর আগে বৈশ্বিক সংস্থাটি বলেছিল, যদি করোনাভাইরাসের ক্লাস্টার সংক্রমণ শনাক্ত হয় তাহলে অনলাইন শিক্ষার্থীদের টেস্ট করতে হবে। এখন সংস্থাটি মনে করে, শিক্ষার্থী ও স্টাফদের মধ্যে করোনার উপসর্গের অনুপস্থিতিতেও পিসিআর বা র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা উচিত।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন