1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ১১ জনের মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ১১ জনের মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৮২৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ডেস্ক রিপোর্ট –

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ১১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৪ জন করোনায় ও ৭ জন উপসর্গ নিয়ে মারা যান।

গত ২৪ ঘণ্টায় ৪৮১টি নমুনা পরীক্ষা করে আরও ১৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শতকরা হার ৪০.৫৬ ভাগ।

এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৮৪০৪ জন।

এদিকে, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারি নির্দেশনায় সারাদেশের মতো টাঙ্গাইলেও চলমান আছে লকডাউন।

লকডাউন কার্যকর করতে জেলার ১২টি উপজেলায় কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

জেলা প্রশাসকের তত্বাবধায়নে নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, বিজিবি, র‌্যার, পুলিশ বিভাগ ও আনসার বাহিনীর সমন্বয়ে জেলার বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট পরিচালনাসহ নানামুখী উদ্যোগ নেয়া হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন